বেতন বকেয়া থাকার জন্য অনুশীলন বয়কট করেছিলেন মহামেডান ফুটবলাররা। চারদিন অনুশীলন বন্ধ থাকার পর ফুটবলারদের বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই বয়কট থেকে সরে এসে মঙ্গলবার থেকে অনুশীলনে নামলেন সাদা-কালো ফুটবলাররা।
আরও পড়ুন:
মহামেডান কর্তা বেলাল আহমেদের দাবি, তুলনামূলক কম বেতনের ফুটবলারদের মে মাস পর্যন্ত বেতন দিয়ে দেওয়া হয়েছে। বেশি অঙ্কের বেতন পাওয়া ফুটবলারদের মার্চ পর্যন্ত বেতন দেওয়া হয়েছে। কোচ, সাপোর্ট স্টাফদেরও একমাসের বেতন দেওয়া হয়েছে। এদিন বিকাল চারটে থেকে মহামেডানের অনুশীলন থাকলেও ফুটবলাররা অনুশীলনে আসেননি। কিটস ছাড়া ক্লাব তাঁবুতে এসেছিলেন তারা। এই সময় মহামেডান ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসে সাদা-কালো ম্যানেজমেন্ট।
ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় গতবারের বকেয়া টাকা তাদের ১৮ মে-র পর এজেন্টদের সঙ্গে কথা বলে সমঝোতায় এসে মিটিয়ে দেওয়া হবে। যেহেতু সোমবার সন্ধ্যার মধ্যে বেতনের অর্থ দিয়ে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে যদি তারা অনুশীলনে না নামে তাহলে তাদের ক্লাবের তরফে শো কজ করার কথাও জানানো হয়। এরপর ফুটবলাররা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেন মঙ্গলবার থেকে অনুশীলনে নামার।
শেষ পর্যন্ত বিকালেই বৈঠক শেষে ক্লাব থেকে তারা ফের হোটেলে ফিরে যান কিটস আনতে। তারপর সন্ধ্যা সাড়ে ছ’টার সময় অনুশীলনে নামেন মহামেডান ফুটবলাররা। অবনমনের আওতায় থাকা মহামেডানের পরের ম্যাচে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। লিগ টেবিলের একেবারে শেষে থাকা মহামেডানের বাকি তিনটে ম্যাচই কার্যত ডু অর ডাই ম্যাচ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সলমন খানের জিমে ভয়াবহ আগুন, হতাহত নিয়ে কী জানাল পুলিশ?
-
৫০০ টাকা থেকে রাতারাতি ভাড়া ২ হাজার, দাঁও মারছে বেআইনি গেস্ট হাউসগুলিও! বিপাকে বাংলাদেশিরা
-
তরুণীকে বিলাসবহুল গাড়ির চাকায় পিষে দিয়েছে ছেলে, তবু পুত্রের পাশেই হায়দরাবাদের সাংসদ!
-
মাত্র .০৯ মিটারের জন্য দ্বিতীয়, এশিয়াডের আগে আত্মবিশ্বাসী নীরজ বলছেন, ‘আমি ফিরছি’
-
ক্রমশ চাপ বাড়ছে শওকতের, এবার ভাঙড় বিস্ফোরণ মামলায় জুড়ল ইউএপিএ ধারাও