চোটের জন্য রবিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে আপুইয়া থাকছেন না, সেটা এক প্রকার জানাই ছিল। সেই বিষয়ে সরকারি সিলমোহর দিলেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। তিনি জানিয়ে দিলেন রবিবার আপুইয়াকে পাওয়া যাবে না। তখনই প্রশ্ন উঠে গেল, তাহলে মাঝমাঠে আপুইয়ার জায়গায় কে আসবেন? সঙ্গত কারণেই নাম এসে যায় সাহাল আবদুল সামাদের। এবারের আইএসএলে মাত্র ৫৩ মিনিট ম্যাচ টাইম পেয়েছেন। যদিও এদিন আপুইয়ার পরিবর্তে সাহালই যে আসতে চলেছেন, তা পরিষ্কার করে বললেন না লোবেরা।
আরও পড়ুন:
আপুইয়া ছিলেন মোহনবাগান মাঝমাঠের ভরকেন্দ্র। তিনি না থাকলে রবিবার ঘরের মাঠে প্রথম একাদশ এই রকম হতে পারে, গোলে বিশাল। রক্ষণে শুরু করতে পারেন শুভাশিস, আলবার্তো, মেহতাব ও অভিষেক। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা নিশ্চিত হলেও আরেকজন কে হবেন সেটা নিয়েই প্রশ্ন। সেক্ষেত্রে দীপক টাংরি অথবা সাহাল আবদুল সামাদের মধ্যে কোনও এক জনের সম্ভাবনা রয়েছে। দুই উইংয়ে থাকতে পারেন রবসন ও লিস্টন। একেবারে সামনে ম্যাকলারেন। তার ঠিক পিছনে থাকতে পারেন দিমিত্রি অথবা কামিংস।
এমনিতেই গত তিন ম্যাচ মোহনবাগানের জন্য খুবই খারাপ গিয়েছে। তিন ম্যাচে পয়েন্ট এসেছে মাত্র দুই। এর মধ্যে একটি হার ও দু’টি ম্যাচ ড্র। পাঞ্জাবের মতো আক্রমণাত্মক ফুটবল নির্ভর দলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা বলছেন, “এবারের লিগে প্রত্যেকটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতামূলক। এমনকী মুম্বই সিটি এফসি কোনও ম্যাচে না হারলেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমার লক্ষ্য হল পাঞ্জাবের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া। তারপর ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।”
মোহনবাগান সূত্রে জানা গিয়েছে, এই ম্যাচটির জন্য প্রথমে পুলিশি নিরাপত্তা পাওয়া নিয়ে সমস্যা দেখা গিয়েছিল। পরে যখন পুলিশের অনুমতি পাওয়া যায় তখন মাত্র সতেরো হাজার দর্শক প্রবেশের অনুমতি পাওয়া গিয়েছে। তাই রবিবারের ম্যাচের মাত্র ১৭ হাজার টিকিট ছাড়া হয়েছে।
আজ আইএসএলে
মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি
যুবভারতী, সন্ধ্যা ৭.৩০
সোনি স্পোর্টস ও ফ্যানকোড
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে