Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
KKR

নাইট শিবিরে বিরাট সুখবর, খেলার ছাড়পত্র পেলেন পাথিরানা, কবে যোগ দিচ্ছেন দলের সঙ্গে?

নাইটদের আগামী ম্যাচ মঙ্গলবার, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই চেন্নাইয়ের জার্সিতেই খেলেছেন শ্রীলঙ্কার পেসার। পুরনো দলের বিরুদ্ধে কি তিনি খেলতে পারবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১২:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১২:৪১

options
link
নাইট শিবিরে বিরাট সুখবর, খেলার ছাড়পত্র পেলেন পাথিরানা, কবে যোগ দিচ্ছেন দলের সঙ্গে? zoom
ছবিটি এআই দ্বারা নির্মিত।
Advertisement

হারের ‘হ্যাটট্রিকে’র হতাশার মাঝে নাইট শিবিরে আশার আলো। বিধ্বস্ত হয়ে পড়া কেকেআরের বোলিং লাইন আপকে শক্তি যোগাতে আসছেন মাথিশা পাথিরানা। সূত্রের খবর, শ্রীলঙ্কা বোর্ডের কঠিন ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী দিনদুয়েকের মধ্যেই তারকা পেসারকে দেখা যাবে নাইট শিবিরে। কিন্তু সোনালি-বেগুনি জার্সি তিনি প্রথম ম্যাচ কবে খেলবেন, তা এখনও স্পষ্ট নয়।

নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে কিনেছে কেকেআর। বিশ্বকাপ চলাকালীন চোট পান শ্রীলঙ্কার পেসার। জানা যায়, নাইট শিবিরে যোগ দিতে হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। প্রথমে পাথিরানা সেই পরীক্ষা দিতেই চাননি বলে শোনা যায়। তবে কয়েকদিন পরে বোর্ডের নির্ধারিত ফিটনেস পরীক্ষা দিয়েছেন পাথিরানা। সূত্রের খবর, রবিবারই শ্রীলঙ্কা বোর্ডের পরীক্ষায় পাশ করেছেন তিনি। দ্রুত বোর্ডের থেকে এনওসি পেয়ে যাবেন তারকা পেসার, এমনটাই মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে বড় সমস্যার জায়গা পেস বোলিং। মুস্তাফিজুর রহমান বাদ। চোটের কারণে নেই হর্ষিত রানা-আকাশ দীপও। ভরসা বলতে বৈভব আরোরা-কার্তিক ত্যাগীদের মতো তরুণ তুর্কিরা।

কিন্তু কবে থেকে আইপিএলে খেলবেন পাথিরানা? সেটা এখনও নিশ্চিত নয়। নাইটদের আগামী ম্যাচ মঙ্গলবার, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ঘরের মাঠে ম্যাচ খেলবে চেন্নাই। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই চেন্নাইয়ের জার্সিতেই খেলেছেন শ্রীলঙ্কার পেসার। হাতের তালুর মতো চেনেন চিপক স্টেডিয়ামের ২২ গজ। কিন্তু পুরনো দলের বিরুদ্ধে কি তিনি খেলতে পারবেন? সেরকম সম্ভাবনা ক্ষীণ। তবে চেন্নাই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন পাথিরানা।

চলতি মরশুমটা নাইটদের পক্ষে একেবারেই ভালো যাচ্ছে না। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটেতেই হার। একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে ঝুলিতে এসেছে এক পয়েন্ট। পয়েন্ট টেবিলেও সবচেয়ে নিচে রয়েছে শাহরুখ খানের দল। আসলে চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে বড় সমস্যার জায়গা পেস বোলিং। মুস্তাফিজুর রহমান বাদ। চোটের কারণে নেই হর্ষিত রানা-আকাশ দীপও। ভরসা বলতে বৈভব আরোরা-কার্তিক ত্যাগীদের মতো তরুণ তুর্কিরা। এহেন পরিস্থিতিতে পাথিরানার ফিট হওয়াটা নাইটদের শিবিরে বিরাট সুসংবাদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.