এটিকে: ০ পুণে এফসি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা দল আগেই পৌঁছে গিয়েছিল শেষ চারে৷ আরেকটা দল ইতিমধ্যেই সেমিফাইনালে খেলার আশা শেষ করেছিল৷ তাই শুক্রবারের লড়াইটা ছিল শুধুই সম্মানরক্ষার৷ হল কি? না, এবার আর প্রাক্তনকে মাত দেওয়া হল না বর্তমানের৷ আবার প্রাক্তনের সান্ত্বনা, এবার অন্তত অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট জুটল৷
গতবার যে ইয়ান হিউমরা তাঁর শক্তি ছিলেন, তাঁদের বিরুদ্ধেই এদিন জয়ের লড়াইয়ে নেমেছিলেন অ্যান্তোনিও হাবাস৷ কিন্তু লড়াইটা সহজ হল না৷ টানা তিনবার শেষ চারে জায়গা করে নেওয়া অ্যাটলেটিকো ডি কলকাতার রক্ষণ দুর্গ ভেঙে বল জালে জড়াতে পারলেন না সিসোকোরা৷ দ্বিতীয়ার্ধে একটি নিশ্চিত শট আটকে দেন কলকাতার গোলকিপার ড্যানি মেলো৷
একই হাল এটিকেও৷ দুই অর্ধেই গোলের সুযোগ এসেছিল৷ কিন্তু পুণের ডিফেন্ডারদের চেয়েও এদিন বেশি প্রশংসা প্রাপ্য অরিন্দম ভট্টাচার্যর৷ গোলের পোস্টের নিচে দাঁড়িয়ে অসাধারণ কিছু সেভ না করলে হয়তো হাবাসের মাথা আরও নত হয়ে যেত৷ যে দলকে প্রথম মরশুমে চ্যাম্পিয়ন করেছিলেন হাবাস, সেই দলের বিরুদ্ধেই ছিল বদলার ম্যাচ৷ কিন্তু এবারের মতো সেই আশা অপূর্ণই থেকে গেল৷
শেষ চারে পৌঁছে গিয়েছে এটিকে৷ তাই মোলিনার ভাবনায় ঢুকে পড়েছে সেমিফাইনাল৷ আর সেই কারণেই হয়তো এদিন খুব একটা চিন্তিত দেখাল না মোলিনাকে৷ তার উপর কার্ড সমস্যায় ছিলেন না গোলকিপার দেবজিৎ৷ হিউমকেও নামিয়েছিলেন এক্কেবারে শেষের দিকে৷ পোস্তিগা ও ডাউটি ছিলেন বেঞ্চেই৷ অর্থাৎ হিসেব মতো পুণের বিরুদ্ধে প্রথম দলকে খেলালেনই না তিনি৷ শেষ চারের আগে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি৷ ঘরের মাঠে তাই এক পয়েন্টেই তাই সন্তুষ্ট মোলিনা৷
এদিকে, এদিনই জানিয়ে দেওয়া হল এবারের আইএসএল-এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোচিতে৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী