তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না এটিকে, আটকে দিল জামশেদপুর

সহজ সুযোগ হাতছাড়া রবিন সিংয়ের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৪:৩৯

options
link
তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না এটিকে, আটকে দিল জামশেদপুর

এটিকে: ০  জামশেদপুর: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হচ্ছেটা কী? তিন-তিনটে ম্যাচ খেলা হয়ে গেল। কিন্তু জয়ের মুখ দেখা হল না অ্যাটলেটিকো ডি কলকাতার। থার্ড টাইম আনলাকি।

Advertisement

জমকালো উদ্বোধন, একগুচ্ছ স্পনসর, বিদেশি মার্কি তারকা এনেও আই লিগকে যেন মাত দিতে পারছে না এবারের আইএসএল। রবিবারই মরশুমের প্রথম বড় ম্যাচ। আর ফুটবলপ্রেমীদের সমস্ত উন্মাদনা সেই ম্যাচ ঘিরেই। যুবভারতীতে আই লিগ ডার্বিতে সোনি-আমনাদের লড়াই দেখতেই ফুটছে ফুটবলের মক্কা। সেখানে এটিকে নিয়ে উচ্ছ্বাস বা কৌতূহল অনেকটাই ফ্যাকাসে। কিন্তু সমর্থকদের মনোভাব যাই হোক না কেন, ফুটবলারদের মনোভাব নিয়েই তো এবার প্রশ্ন উঠে যাচ্ছে। এটিকে দলের মধ্যে জয়ের খিদে কই? কোথায় সেই লড়াইয়ের তাগিদ? নাহলে আনকোড়া জামশেদপুরের কাছেও এভাবে আটকে যায় তারা!

Advertisement

[অনুষ্ঠিত হল রাশিয়া বিশ্বকাপের ড্র, দেখে নিন কে কোন গ্রুপে?]

আন্তোনিও লোপেজ হাবাসের জুতোয় পা গলিয়ে টেডি শেরিংহাম এখনও পর্যন্ত ব্যর্থ। কলকাতার ফুটবলপ্রেমীদের মন এখনও জয় করতে পারলেন না তিনি। করবেনই বা কী করে। প্রথম ম্যাচে ড্র আর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পুণের কাছে লজ্জার হার। তাই তৃতীয় ম্যাচেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে তিন পয়েন্ট ঘরে তোলা ছিল প্রধান লক্ষ্য। কিন্তু কোথায় কী! ঝুলিতে এল সেই একখানি পয়েন্ট। গোটা ম্যাচে গোলের মুখই খুলতে পারলেন না দুই দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে ওয়ান-ওয়ান পজিশন থেকে গোল হাতছাড়া করেন রবিন সিং। জামশেদপুরের ছবিটাও এক। এখনও একটি ম্যাচও জিততে পারেনি তারা। ফলে লিগ তালিকায় ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে দুই দল। দিনের শেষে ম্যাড়ম্যাড়ে একটা ম্যাচ দেখেই বাড়ি ফিরতে হল দর্শকদের।

এক কোচ যখন তিন মরশুমে দলকে দুবার চ্যাম্পিয়ন করেন, তখন তাঁর উত্তরসূরির দায়িত্ব এবং চ্যালেঞ্জটাও বেশি থাকে। কিন্তু মার্কি তারকা রবি কিন ছাড়া রীতিমতো অসহায় দেখাচ্ছে শেরিংহামকে। প্রশ্ন উঠছে, রবি কিন না ফেরা পর্যন্ত কি আর জয়ের খাতা খোলা হবে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের? তবে এটিকে-র এমন হতশ্রী পারফরম্যান্স কলকাতার ফুটবলের জন্য যে খারাপ পোস্টারই হয়ে থাকছে, তা বলা যেতেই পারে। এই আইএসএল-এর জন্য আই লিগের ক্লাবকে অনেক শর্তই মেনে নিতে হয়েছে। আর সেখানে দলের এই হাল সেই দম্ভেই যেন জোর ধাক্কা দিচ্ছে।

[হকি ওয়ার্ল্ড লিগের শুরুতেই অস্ট্রেলিয়ার কাছে আটকে গেল ভারত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.