Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Uttar Pradesh

বাবার মৃত্যুতে শোক নয়, সম্পত্তি হাতানোই মোক্ষ! মৃতদেহ থেকেই আঙুলের ছাপ নিল ত্যাজ্য ছেলে

আচমকা অসুস্থ হয়ে পড়েন ছত্রপাল। চিকিৎসা করানোর অজুহাতে তাঁকে বাড়িতে নিয়ে আসেন মহেন্দ্র। দু'দিন পরেই মৃত্যু হয় ছত্রপালের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৩:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৩:৩০

options
link
বাবার মৃত্যুতে শোক নয়, সম্পত্তি হাতানোই মোক্ষ! মৃতদেহ থেকেই আঙুলের ছাপ নিল ত্যাজ্য ছেলে zoom
Advertisement

লোভ। মানবচরিত্রের নিকৃষ্টতম দোষগুলির মধ্যে অন্যতম। টাকা-চাকরি-সম্পত্তির লোভে খুন পর্যন্ত করতে হাত কাঁপে না মানুষের। আপনজনের প্রাণ কেড়ে নিতেও দু’বার ভাবতে পারে না অনেকে। কিন্তু মৃত বাবাকেও কাজে লাগিয়ে সম্পত্তি হাতানো! এমনটা হয়তো আপাতভাবে চিন্তার অতীত। কিন্তু সেই কাজটাই করে ফেললেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। তাঁর ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।

বাবা মারা গিয়েছেন। এবার তো সম্পত্তি আসবেই, ধরে নিয়েছিলেন উত্তরপ্রদেশের খারাউহা গ্রামের বাসিন্দা মহেন্দ্র। তাঁর বাবা, ছত্রপালের বয়স ৭৫ বছর। অভিযোগ, বিয়ের পর থেকেই মহেন্দ্র এবং তাঁর স্ত্রী লক্ষ্মী প্রচণ্ড নির্যাতন চালাতেন ছত্রপালের উপর। পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে ওঠে। একটা সময় পর বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেন মহেন্দ্র। সেসময়ে মেয়ে সুমনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন সস্ত্রীক ছত্রপাল। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, পুত্রকে ত্যাজ্য করবেন।

Advertisement

সাড়ে ছ’বিঘা জমি ছিল ছত্রপালের। তার মধ্যে তিন বিঘা জমি দান করেন তিন মেয়েকে। একইসঙ্গে নোটিস দেন সংবাদপত্রে। ঘোষণা করেন, সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থেকে পুত্র মহেন্দ্র এবং পুত্রবধূ লক্ষ্মীকে বঞ্চিত করা হল। গত ৭ জুলাই আচমকা অসুস্থ হয়ে পড়েন ছত্রপাল। চিকিৎসা করানোর অজুহাতে তাঁকে বাড়িতে নিয়ে আসেন মহেন্দ্র। দু’দিন পরেই মৃত্যু হয় ছত্রপালের। কী করে এমনটা হল, সেই প্রশ্ন তুলতেই বোনদের রীতিমতো হেনস্তা করেন মহেন্দ্র।

তারপর যে কাণ্ডটা ঘটিয়েছেন মহেন্দ্র সেটা সম্ভবত চিন্তার অতীত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাবার দেহ মাটিতে শোয়ানো রয়েছে। সেই মৃতদেহের আঙুলের ছাপ নিয়ে নেন মহেন্দ্র। একাধিক সাদা কাগজে আঙুলের ছাপ নেন তিনি। জানা গিয়েছে, বোনেরা যেন বাবার জমির অধিকার না পায় সেটা নিশ্চিত করতেই এহেন কাণ্ড ঘটিয়েছেন মহেন্দ্র। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। হতবাক নেটিজেনদের প্রশ্ন, লোভে পড়ে এতটা নীচ হতে পারে মানুষ?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.