দুঃস্বপ্নের মরশুমের ইতি, শেষ ম্যাচে জয় পেল এটিকে

নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে লজ্জাপর্ব শেষ হল কলকাতার ফ্র্যাঞ্চাইজির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৪:২৫

options
link
দুঃস্বপ্নের মরশুমের ইতি, শেষ ম্যাচে জয় পেল এটিকে

এটিকে- ১ (রবি কিন)

Advertisement

নর্থইস্ট ইউনাইটেড- ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা দুঃস্বপ্ন যেন শেষ হল। কোনওরকমে টেনে-হিঁচড়ে এবারের মতো আইএসএল মরশুম শেষ করল এটিকে। শেষ ম্যাচে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে লজ্জাপর্ব শেষ হল কলকাতার ফ্র্যাঞ্চাইজির। ১৮ ম্যাচে সাকুল্যে ৪টি জয়। তালিকার নয় নম্বরে শেষ করল অ্যাশলে ওয়েস্টউডের দল। আর সবার নিচে নর্থইস্ট দশে। শেরিংহ্যামের মতো ওয়েস্টউডের চাকরি যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু সেসব পরের কথা। এমন হতাশ পারফরম্যান্স বছরভর মনে রাখবে কলকাতা। এদিন ম্যাচের ১০ মিনিটে রবি কিনের একমাত্র গোলে কিছুটা হলেও গ্লানি ঘুঁচল দুবারের চ্যাম্পিয়ন এটিকের।

Advertisement
[শুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে ইতিহাস বাংলার ‘বিস্ময়’ কিশোরী মেহুলির]

এদিন আর কিছু হারানোর নেই ভেবেই মাঠে নেমেছিলেন আনোয়ার আলিরা। কোন দল সেমিফাইনালে চলে গেল, কারা পারল না তা আর মাথায় ছিল না এটিকের ফুটবলারদের। লক্ষ্য একটাই ছিল, শেষ ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দেওয়া। যে অভ্যাস প্রায় চলেই গিয়েছিল এটিকের। প্রথমার্ধে রবির গোল ছাড়া তেমন কোনও ঝাঁঝ দেখা যায়নি কলকাতার আক্রমণে। দ্বিতীয়ার্ধে গোলশোধের বহু চেষ্টা করে নর্থইস্ট। পাহাড়ি দলও একটা জয় দিয়ে মরশুম শেষ করতে চাইছিল। তারা লিগ টেবিলের একেবারে তলানিতে। কিন্তু দ্বিতীয়ার্ধে পাশ এটিকের ডিফেন্স। দাঁত কামড়ে দুর্গ সামলে গিয়েছিলেন কলকাতার ডিফেন্ডাররা। বেশ কিছু নিশ্চিত গোল বাঁচিয়েছেন এটিকের গোলকিপার। গোলের জন্য হন্যে হয়ে নির্মল ছেত্রীরা এটিকের বক্সে আক্রমণ করে যাচ্ছিলেন। তবে শেষপর্যন্ত এটিকের ধৈর্যের জয় হয়। যুবভারতী থেকে শেষ ম্যাচেও খালি হাতে ফিরতে হল শিলংয়ের দলকে। অন্যদিকে, ঘরের মাঠে দ্বিতীয় আর এই মরশুমের চতুর্থ জয় পেয়ে কোনওরকমে সম্মানরক্ষা করলেন রবিন সিংরা।

[চার্চিলের বিরুদ্ধে স্বস্তির জয়, খেতাবি লড়াইয়ে আরও এগোল মোহনবাগান]

পরের মরশুমে এবারের অনেক ফুটবলারকে দলে নাও দেখা যেতে পারে। সেই উদ্দেশ্যেই পরেরবারের জন্য ঢেলে দল সাজাতে প্রাক্তন মোহনবাগান কোচ সঞ্জয় সেনকে রিক্রুট করা হয়েছে। আগামী বছর হৃত গৌরব পুনরুদ্ধার হয় কি না সেইদিকেই নজর থাকবে এটিকের সমর্থকদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.