সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেমি ম্যাকলারেন এখনও পুরোপুরিভাবে দলের সঙ্গে অনুশীলনে নামছেন না। কিন্তু তাতে কী হয়েছে? শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে তাঁকেও জামশেদপুরে নিয়ে যাচ্ছে মোহনবাগান। এদিনও ম্যাকলারেন অনেকটা সময় ব্যয় করলেন দলের ফিজিওর সঙ্গে।
সোমবার অনুশীলনে মোহনবাগান কোচ জোর দিয়েছিলেন সিচুয়েশন অনুশীলনের উপর। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের কথা মাথায় রেখেই এদিন মোহনবাগান কোচ জোসে মোলিনা দলকে দীর্ঘক্ষণ পেনাল্টি অনুশীলন করান। আশিক কুরুনিয়ান, গ্লেন মার্টিন্সদের হালকা চোট রয়েছে। এদিন অনুশীলন শেষ হওয়ার আগেই আশিক আর গ্লেন মাঠ ছেড়ে যান।
[আরও পড়ুন: বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক, প্যারা অলিম্পিকে ফের নতুন নজির গড়তে চান সুমিত]
তবে জামশেদপুরে যাওয়ার আগে হোটেল আর অনুশীলনের মাঠ নিয়ে সমস্যায় মোলিনা ব্রিগেড। টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে খেলা হলেও যেহেতু মূল মাঠে অনুশীলন করার সম্ভাবনা কম, তাই অনুশীলনের জন্য ভালো মাঠ খুঁজছেন মোলিনা। সোমবার অনুশীলন শেষে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসদের হাতে রাখি পরিয়ে দেন ‘রক্তে আমার মোহনবাগান’ নামের এক ফ্যান ক্লাবের সদস্যরা। দলের ফিজিওকে রাখি পরানোর সময় তাঁরা অনুরোধ করেন দ্রুত ম্যাকলারেনকে সুস্থ করে দেওয়ার জন্য। ডুরান্ড কোয়ার্টার ফাইনাল খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছেন জেসন কামিংসরা।
[আরও পড়ুন: এখনও ভোগাচ্ছে চোট, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মেসিকে ছাড়াই ঘোষিত আর্জেন্টিনার দল]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে