সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানেন, চিকু ছাড়াও বিরাট কোহলির আরও একটা নাম আছে? মহেন্দ্র সিং ধোনির আরেক নাম কী বলুন তো? খুব সহজ৷ বলবেন মাহি৷ তাই তো? কিন্তু মাহি ছাড়াও আরেকটি নাম রয়েছে ক্যাপ্টেন কুলের৷ সেসব নামের কথা খোলসা করলেন ‘রইস’ কিং খান৷ যিনি ক্রিকেটের ‘জাবরা ফ্যান’৷
(কোহলির রেকর্ড ভেঙে দিলেন আফগান ব্যাটসম্যান)
ঘরের মাটিতে ইংল্যান্ডকে ২-১-য় হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বিরাটবাহিনী৷ নেতা হিসেবে শুরুতেই সাফল্য পেয়েছেন বিরাট৷ আর তাই নিজের ছবির নাম দিয়ে ভারতীয় ক্রিকেটারদের বর্ণনা দিয়েছেন শাহরুখ৷ তিনি বলেন, টিম ইন্ডিয়ার ‘ডন’ হলেন বিরাট৷ বলিউড বাদশার কথায়, “মাঠের মধ্যে ওর চোখ মুখের দৃঢ়তা, সারাক্ষণ ওর সতেজ মনোভাব এবং ক্রিজে নামার সময় শান্ত বিরাটকে দেখলেই মনে হয় জিততেই এসেছে৷” আর সেই কারণেই দৃঢ় আত্মবিশ্বাসী ডন-এর তকমা বিরাটকেই দিচ্ছেন শাহরুখ৷ আর ধোনি? তিনি হলেন দলের ‘বাজিগর৷’ যিনি হেরেও সকলের মন জিতে করে নিতে পারেন৷ অভিনেতা মনে করেন, ধোনি এতটাই ঠান্ডা স্বভাবের মানুষ, যে তাঁর বিরুদ্ধে স্লেজিং করেও লাভ হবে না৷
(প্রেমিকার অশালীন ছবি পোস্ট করে গ্রেপ্তার বাংলাদেশি ক্রিকেটার)
বাইশ গজে বাজিমাত করা রোহিত শর্মাকে আবার ‘বাদশা’ উপাধি দিয়েছেন শাহরুখ৷ তাঁর ব্যাখ্যা, ব্যাট হাতে ক্রিজের মালিক হয়ে ওঠেন রোহিত৷ কেরিয়ারের সেরা ফর্মে থাকা রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসাও শোনা গেল কিং খানের গলায়৷ তাঁর স্পিন অ্যাটাক ধন্দে ফেলে দেয় বিপক্ষের ব্যাটসম্যানদের৷ তাই নিজের ‘পহেলি’ ছবির সঙ্গে অশ্বিনের তুলনা টেনেছেন তিনি৷ বলেন, “আমার মনে হয় ব্যাটসম্যানদের কাছে ও রহস্য৷ অশ্বিন কখন কী করবে, কেউ বুঝতে পারে না৷ এই মুহূর্তে হয়তো শান্ত দেখাল ওকে, আবার পরের মুহূর্তেই একটা অসাধারণ ডেলিভারি করল৷ তাই পহেলি নামই ওর জন্য প্রযোজ্য৷”
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা