Manchester United

লিভারপুল-ম্যান ইউ ম্যাচের আগে অসুস্থ ফার্গুসন, হাসপাতালে ভর্তি প্রবাদপ্রতিম কোচ 

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ২৭ বছর 'রেড ডেভিলস'দের কোচ ছিলেন ফার্গুসন। দুর্ভাগ্যজনকভাবে এমন রোমাঞ্চকর জয় মাঠে বসে দেখা হল না প্রবাদপ্রতিম কোচের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৩:১৬

options
link
লিভারপুল-ম্যান ইউ ম্যাচের আগে অসুস্থ ফার্গুসন, হাসপাতালে ভর্তি প্রবাদপ্রতিম কোচ 
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ দেখতে এসে অসুস্থ প্রবাদপ্রতিম কোচ। ছবি সংগৃহীত।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের বিরুদ্ধে খেলা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। প্রিয় দলের খেলা দেখতে এসেছিলেন অ্যালেক্স ফার্গুসন। কিন্তু আচমকা তৈরি হয় উদ্বেগজনক পরিস্থিতি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি কোচ। রবিবার লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই এই ঘটনা ঘটে।

Advertisement

স্টেডিয়ামে ঢোকার সময় হাসিখুশিই দেখাচ্ছিল ফার্গুসনকে। ভারতীয় চিকিৎসক অসীম মালহোত্রের সঙ্গে ছবিও তুলেছিলেন তিনি। কিন্তু নির্ধারিত আসনে বসার কিছুক্ষণের মধ্যেই শারীরিক অস্বস্তি অনুভব করেন। প্রথমে বক্সেই প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

Advertisement

এদিকে মাঠের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ম্যান ইউ। এই জয়ের ফলে আগামী মরশুমে তারা ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল। পাশাপাশি দীর্ঘ ১০ বছর পর লিগের দু’টি ম্যাচেই লিভারপুলকে হারানোর কৃতিত্বও অর্জন করল দলটি। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৪ মিনিটে গোল করেন ম্যাথেউস কুনহা। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান বেঞ্জামিন সেসকো।

দ্বিতীয়ার্ধে ম্যান ইউর ভুলে ম্যাচে ফিরে আসে লিভারপুল ৪৭ মিনিটে ডোমিনিক সোবোজলাই প্রথমে একক প্রচেষ্টায় গোল করেন। ৫৬ মিনিটে কোডি গাকপো সমতা ফেরান ‘অল রেডস’দের। ম্যাচের টুইস্ট তখনও বাকি ছিল। ৭৭ মিনিটে কোবি মাইনুর গোলে জয় নিশ্চিত হয় ‘রেড ডেভিলস’দের। ২৭ বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন ফার্গুসন। দুর্ভাগ্যজনকভাবে এমন রোমাঞ্চকর জয় মাঠে বসে দেখা হল না প্রবাদপ্রতিম কোচের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.