চোট পাওয়া কাঁধ ধরেই ঝুলোঝুলি ফ্যানের, সালাহর খ্যাতি নিয়ে বিড়ম্বনায় মিশর

ঘটনার আকস্মিতায় প্রায় চমকে ওঠেন সালাহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ২১:৩৩

options
link
চোট পাওয়া কাঁধ ধরেই ঝুলোঝুলি ফ্যানের, সালাহর খ্যাতি নিয়ে বিড়ম্বনায় মিশর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ সালাহকে নিয়ে যা হল, তাতে মিশর ফুটবল টিম ম্যানেজমেন্টে এরপর থেকে প্লেয়ারদের নিয়ে ফ্যানদের সেলফি তোলা নিয়ে ফতোয়া জারি করে দিতেই পারে।

Advertisement

প্রিয় তারকাদের নিয়ে সেলফি-অটোগ্রাফের আবদার নতুন কিছু নয়! কিন্তু তা বলে সালাহ-র চোট পাওয়া কাঁধ ধরেই মিশরের এক ফ্যান সেলফির জন্য ঝুলোঝুলি করবেন, সেটা আর কে জানত! ব্যাপারটা ঘটল টিম বাস ছাড়ার ঠিক আগেই। এক সমর্থক হঠাৎই ফোন বের করে সালাহর বাঁ-কাঁধে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। ঘটনার আকস্মিতায় প্রায় চমকে ওঠেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ঠিক ওই জায়গাতেই চোট পেয়েছিলেন। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। একটু এদিক থেকে ওদিক হলেই চোট আরও বেড়ে যেতে পারে। সেখানে ফ্যানের এমন ‘বেয়াড়া’ আবদারে একটু বিরক্তই সালাহ। সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেন তিনি। প্রশ্ন উঠছে, হাই সিকিউরিটি জোন থাকা সত্ত্বেও কীভাবে ওই ফ্যান ফুটবলাদের কাছে পৌঁছে গেল!

Advertisement
[সুয়ারেজ কামড়ালে আমিও কামড়াব, হুমকি রাশিয়ার ডিফেন্ডারের]

উরুগুয়ের বিরুদ্ধে মিশরের প্রথম ম্যাচ ১৫ জুন। সেই ম্যাচে সালাহ আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকছে। সালাহ নিজে অবশ্য বেশ আশাবাদী। তিনি বলছেন, “পুরো ফিট হয়ে ব্যাপারে আমি নিজে অসম্ভব আশাবাদী। উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে চাই।”  তবে সবকিছু নির্ভর করছে ডাক্তারদের উপর। ডাক্তাররা অবশ্য কোনওভাবেই ঝুঁকি নিতে চাইছেন। সালাহ যদি পুরো ফিট হয়ে ওঠেন, তাহলেই প্রথম ম্যাচে খেলানো হবে। ফিটনেস নিয়ে এতটুকু সমস্যা থাকলে তাঁকে নামানো হবে না। একদিন আগে টিম ডাক্তার মহম্মদ আবু আল-এলা এক সংবাদ সংস্থাকে দেওয়া বলেছেন, “আরও দুটো দিন দেখতে চান তারা। তার আগে কোনও কিছু বলা সম্ভব নয়। তবে সালাহ যদি প্রথম ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠে, তাহলেই ওকে প্রথম ম্যাচে কোনওভাবেই খেলানো হবে না।”

Advertisement
[প্রস্তুতি ম্যাচে চেনা ছন্দে ব্রাজিল, অপরাজিত থেকেই বিশ্বকাপের মূল পর্বে নেইমাররা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.