স্টাফ রিপোর্টার: সময়টা ইদানীং ভালো যাচ্ছে না মহামেডানের। হীরা মণ্ডলরা অনুশীলন করলেও রেজিস্ট্রেশন ব্যানের আওতায় থাকায় কোনও নতুন ফুটবলারকে সই করাতে পারছে না তারা। ঘরোয়া লিগের ইতিমধ্যে দু’টি ম্যাচ খেলেছে মহামেডান। তার মধ্যে একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে। এমন পরিস্থিতিতে লিগের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার খিদিরপুরের বিরুদ্ধে খেলতে নামছে তারা।
এই ম্যাচে তারা কার্ড সমস্যার জন্য পাচ্ছে না দলের অধিনায়ক দীনেশ মেইতেইকে। চোটের জন্য অনিশ্চিত বৈদ্যনাথ মূর্মু। এমন পরিস্থিতি বৃহস্পতিবার কিছুটা চিন্তায় মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।
তিনি বলেন, “যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি, তাতে পিছনে ফিরে দেখার জায়গা নেই। যে ছেলেদের পাব, তাদের নিয়েই খেলব। আশা করি ঘুরে দাঁড়াবে ছেলেরা।” আগের ম্যাচে রেনবোর বিরুদ্ধে এই কল্যাণীতেই নেমেছিল মেহরাজের ছেলেরা। তবে বৃষ্টির জন্য ম্যাচ হয়নি। এবার সেই কল্যাণীতেই ম্যাচ।
মাঠ নিয়ে চিন্তায় থাকলেও জয় নিয়ে আশাবাদী মহামেডান কোচ। খিদিরপুরকে গুরুত্ব দিচ্ছেন তিনি। খিদিরপুর এই মুহূর্তে ঘরোয়া লিগে তিন ম্যাচ জিতেছে, একটা ড্র দু’টো হার। গোলকিপার কেভিনের চোট। মহামেডানকে হারাতে প্রস্তুত তারা। কলকাতা লিগে অপর ম্যাচে মুখোমুখি হবে ভবানীপুর বনাম উয়াড়ি।
আজ কলকাতা লিগে
মহামেডান বনাম খিদিরপুর
কল্যাণী স্টেডিয়াম, দুপুর ৩.০০
ভবানীপুর বনাম উয়াড়ি
বারাকপুর স্টেডিয়াম, দুপুর ৩.০০
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?