লিগের শেষ পর্যায়ে এসে শিরোপার দৌড় যত জমে উঠছে, ততই আত্মবিশ্বাসী মোহনবাগান শিবির। চাপ নয়, বরং প্রেরণাকেই বড় করে দেখছেন দলের কোচ লোবেরা। দু’দিন পর নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে লোবেরা বলেন, “আমরা ভালো জায়গায় আছি। এখনও পাঁচটা ম্যাচ বাকি। লক্ষ্য একটাই, ট্রফি জেতা। কোনও চাপ নেই, আমরা উত্তেজিত।”
আরও পড়ুন:
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ। তাঁর কথায়, “নর্থইস্ট হয়তো রিসোর্সে এগিয়ে নয়। কিন্তু ওদের দলে দ্রুতগতির ও লড়াকু ফুটবলার আছে। ওদের মাঠে ম্যাচটা মোটেই সহজ হবে না। বলের দখল রাখতে হবে। আর বল হারালে সতর্ক থাকতে হবে।” দলের চোট সমস্যা নিয়ে মোহনবাগান কোচ জানান, আপাতত আপুইয়াকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ। “বাকি সবাই ফিট। আমরা চাই আপুইয়া পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক,” বলেন কোচ।
সাম্প্রতিক পারফরম্যান্সে ওঠানামা প্রসঙ্গে কোচের বক্তব্য, ”উন্নতির জায়গা সবসময় থাকে। আমরা এখন লিগে দ্বিতীয় স্থানে। অনেক ইতিবাচক দিক আছে, আবার কিছু জায়গায় কাজ করতে হবে। ফুটবলে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ।” ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠলেও সেটাকে বড় সমস্যা হিসেবে দেখছেন না তিনি। “আমরা দল হিসেবে ডিফেন্ড করি। কিছু ট্রানজিশনে সমস্যা হয়েছে, সেটা ঠিক করতে হবে। ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে বল দখল জরুরি,” যোগ করেন তিনি। অন্যদিকে, মুম্বই সিটি বা অন্য দলগুলোর সঙ্গে তুলনা করতে নারাজ লোবেরা। “প্রতিটা দলের নিজস্ব স্টাইল আছে। আমাদের লক্ষ্য নিজেদের খেলাটা উন্নত করা,” স্পষ্ট বক্তব্য তাঁর।
শেষ ম্যাচে দুরন্ত গোল করার পর এদিন সাংবাদিক সম্মেলনে সাহাল বলেন, “প্রথম একাদশে খেলা আমার স্বপ্ন। আমি শুধু নিজের কাজটা করে যেতে চাই। কোচ সিদ্ধান্ত নেবেন।” সুযোগ কম পাওয়া নিয়েও বাস্তববাদী সাহাল। “আমরা পেশাদার। কঠোর পরিশ্রম করতে হয়। এটা দলগত খেলা, তাই দলের ভালোটাই সবার আগে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের