কলকাতা লিগের সূচি নিয়ে নতুন করে বিতর্ক। ১৯ জুলাই কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ রেখেছে আইএফএ। কিন্তু সবুজ-মেরুনের দাবি, এটি আসলে চতুর্থ রাউন্ডের ম্যাচ। এর আগে তৃতীয় রাউন্ডে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে তাদের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচের সূচি এখনও ঘোষণা করা হয়নি। এই অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কড়া ভাষায় ইমেল পাঠিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। তাছাড়াও ইমেলে তারা জানিয়েছে, ডুরান্ড কাপের জন্য ২১-২৭ জুলাই কলকাতা লিগের ম্যাচ খেলবে না মোহনবাগান।
আরও পড়ুন:
সবুজ-মেরুন ক্লাব ইমেলে লিখেছে, ‘১০ জুলাই সংশোধিত ফিক্সচারএ উল্লেখ ছিল, আমাদের তৃতীয় রাউন্ডের ম্যাচ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। কিন্তু আজ প্রকাশিত নতুন সূচিতে তৃতীয় রাউন্ডের ম্যাচ হিসাবে ১৯ জুলাই কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলা দেওয়া হয়েছে। যা আগের সংশোধিত সূচির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।’

এরপরই আইএফএ-র কাছে আগের সূচি রাখার দাবি জানিয়ে মোহনবাগান লেখে, ‘আমরা ১০ জুলাই পাঠানো ফিক্সচার সিকোয়েন্স অনুযায়ীই ম্যাচ খেলব। তাই অনুরোধ, কোনও পরিবর্তন না করে আগের ফিক্সচার পুনর্বহাল করে নতুন সূচি প্রকাশ করুন।’ শুধু ফিক্সচার নয়, ডুরান্ড কাপের ব্যস্ত সূচির কথাও আইএফএ-কে জানিয়েছে সবুজ-মেরুন।
মোহনবাগান লিখেছে, ‘২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ডুরান্ড কাপের ম্যাচ থাকায় ওই সময়ের মধ্যে আমরা কোনও সিএফএল ম্যাচ খেলতে পারব না। তাই ওই সময়ে আমাদের কোনও লিগ ম্যাচ না রাখার অনুরোধ জানাচ্ছি।’ এখন দেখার মোহনবাগানের ইমেল পেয়ে কতটা দ্রুত পদক্ষেপ করে আইএফএ। উল্লেখ্য, ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণের বল গড়াবে ২৫ জুলাই। প্রতিযোগিতা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এবারের আসরে অংশ নেবে ২৪টি দল। ডুরান্ডের উদ্বোধনের দিন, অর্থাৎ ২৫ জুলাই ‘এ’ গ্রুপে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। ডুরান্ডেই মরশুমের প্রথম কলকাতা ডার্বি হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ