স্টাফ রিপোর্টার : ফেডারেশনের প্লেয়ার্স স্টাটাস কমিটির পাঠানো চিঠির জবাব দিল মোহনবাগান (Mohun Bagan)। জানা গিয়েছে, আনোয়ার (Anwar Ali) না খেলতে চাইলে বড় রকমের আর্থিক ক্ষতিপূরণ চাইছে তারা। আপাতত দুই পক্ষের চিঠি পাওয়ার পর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সদস্যরা ২ অগাস্ট দু’পক্ষকে নিয়ে শুনানি করতে পারে। সেখানেই ঠিক হবে আনোয়ারের ভাগ্য। আনোয়ার দোষী প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন এই ভারতীয় ডিফেন্ডার। গত ১৯ জুলাই কলকাতা লিগে খেলা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল আনোয়ারকে। সেই অনুশীলনে যোগ দেননি তিনি। বরং ফেডারেশনের কাছে দাবি করেন তার সঙ্গে মোহনবাগানের চুক্তি আর বৈধ নয়। এখন দু পক্ষই তাকিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের দিকে।
[আরও পড়ুন: প্রত্যেক দিন অবসর নিয়ে ‘খোঁচা’! ‘এভাবে খেলা যায় না’, সিঙ্গলস থেকে বিদায়ের পর তোপ নাদালের]
অন্যদিকে মঙ্গলবার ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফের খেলতে নামছে মোহনবাগান। এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই ডেগি কার্ডোজোর ছেলেরা। মঙ্গলবার প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। লিগ টেবিলের গ্রুপ বি-তে এই মুহূর্তে মোহনবাগান দাঁড়িয়ে নবম স্থানে। পাঁচ ম্যাচ খেলে একটিতে জয়। তিনটিতে ড্র ও একটিতে হারের সৌজন্যে মোহনবাগানের সংগ্রহ ছয় পয়েন্ট। প্রতিপক্ষ টালিগঞ্জও খুব খারাপ অবস্থায়। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা ১২তম স্থানে। এদিন মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলনে যোগ দিলেন দীপেন্দু বিশ্বাস, রাজ বাসফোর, সুহেল ভাটরা। কলকাতা লিগে (Calcutta Football League) খেলা এই গুরুত্বপূর্ণ ফুটবলারদের মঙ্গলবার ঘরোয়া লিগে খেলার সম্ভাবনা বেশ কম।
[আরও পড়ুন: দেশের প্রথম টেবিল টেনিস তারকা হিসেবে ইতিহাস, অলিম্পিকে নয়া নজির মণিকা বাত্রার]
সর্বশেষ খবর
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র গ্রাসে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?