স্টাফ রিপোর্টার: বাকি সব ভারতীয় ক্লাবকে ফের টেক্কা দিল বেঙ্গালুরু এফসি৷ প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপের ফাইনাল খেলে ইতিমধ্যেই নজির গড়েছেন সুনীলরা৷ এবার ভারতের থেকে তারাই একমাত্র ক্লাব হিসাবে এএফসি-র গ্রেড ওয়ান লাইসেন্স পেল৷
দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান-সহ অন্য ক্লাবগুলি পেয়েছে ন্যাশনাল লাইসেন্স৷ ফলে চলতি মরশুমে বেঙ্গালুরু ছাড়া অন্য কোনও ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (এসিএল) খেলার সুযোগ পাবে না৷ তবে এএফসি কাপ খেলতে তাদের বাধা নেই৷ যুবভারতী ও গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম পাওয়া যাবে না যুব বিশ্বকাপের জন্য৷ তাই দুই প্রধান কুপারেজকে এএফসি-র হোম গ্রাউন্ড দেখিয়েছে৷ যার মান এএফসি কাপ করার সমতুল্য নয়৷ এছাড়া এসিএল খেলতে হলে কোচের প্রো লাইসেন্স থাকতে হয়৷ সেটিও ইস্ট-মোহন কোনও ক্লাবেরই নেই৷
কুপারেজ স্টেডিয়াম এএফসি-র যোগ্যতা না পেলেও বারাসত বা রবীন্দ্র সরোবরের মতো মাঠগুলিতে এএফসি-র ম্যাচ খেলতে পারে দুই প্রধান৷ সেক্ষেত্রে তারা এএফসি-কে দেখাবে যুবভারতী তাদের প্রধান স্টেডিয়াম৷ সেখানে আসন্ন যুব বিশ্বকাপের জন্য কাজ চলছে বলে তারা অন্য স্টেডিয়ামে খেলতে বাধ্য হচ্ছে৷
সর্বশেষ খবর
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার
-
ভোট পরবর্তী হিংসায় জড়িত! ‘শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়’, বর্ধমানের ২ নেতাকে সাসপেন্ড বিজেপির
-
‘মৃত্যুকে ভয় পাই না, এবছরই দেশে ফিরব’, ফাঁসির সাজা পেয়েও নির্ভয়ে ঘোষণা হাসিনার
-
হাসপাতালে চাকরির নামে আর্থিক ‘প্রতারণা’, গ্রেপ্তার বাঁকুড়ার তৃণমূল নেতা