হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃত ডাইজান আলি মণ্ডল, বাঁকুড়ার চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্যও তিনি। রবিবার তাঁকে গ্রেপ্তারের পর বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে ওন্দা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ডাইজান আলি মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন কেটে গেলেও চাকরি মেলেনি। পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে তা এড়িয়ে যাওয়া হয়। এরপরই প্রতারিতরা ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
ওন্দা থানার এক পুলিশ আধিকারিক বলেন, “হাসপাতালে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। সে কারণেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। তদন্ত চলছে। চাকরির নামে প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হবে।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডাইজান আলি মণ্ডল। আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, “আমাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। আমি কারও কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিইনি। আইনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সত্যিটা আদালতেই প্রমাণ হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’
-
শিয়ালদহ শাখার ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার! তালিকায় কোন কোন স্টেশন?
-
‘তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না’, ক্ষোভ উগরে কংগ্রেসে গাজোলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ