বাঙালি আর ইলিশ যেন সমার্থক! বর্ষাকাল মানেই বাঙালির পাতে মাস্ট রুপোলি শস্যের রকমারি পদ। তবে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া ভালো-সুস্বাদু ইলিশ পাওয়া প্রায় দুষ্কর। কিন্তু সারাবছর ইলিশ মাছ পাওয়া গেলে কেমন হয়? সেই লক্ষ্যেই পুকুরে ইলিশ চাষের গবেষণা চলছে। পুকুরে ইলিশ চাষের জন্য ইতিমধ্যেই পাঁচটি ধাপে গবেষণা সফলতা পেয়েছে। এবার ষষ্ঠ এবং শেষ পর্যায়ের গবেষণায় সাফল্য পেলেই কেল্লাফতে! কাকদ্বীপের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা বা আইসিএআর বর্তমানে গবেষণা চালাচ্ছে। এই ধাপে সাফল্য পেলেই আগামীদিনে পুকুরে চাষ করা যাবে ইলিশ। বাজারেও সারাবছর মিলবে পুকুরের মাছ।
গবেষকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯৮২ পুকুরে ইলিশ চাষ করা গেছে। তবে ষষ্ঠ পর্যায়ের সাফল্য নির্ভর করছে ইলিশের ডিম থেকে পোনা ফোটানোর উপর।
আরও পড়ুন:
১০ বছর আগে থেকে পুকুরে ইলিশ চাষের গবেষণা শুরু করেছে কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। পাঁচটি পর্যায়ের পরীক্ষা সফল। গবেষকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯৮২ পুকুরে ইলিশ চাষ করা গেছে। তবে ষষ্ঠ পর্যায়ের সাফল্য নির্ভর করছে ইলিশের ডিম থেকে পোনা ফোটানোর উপর।
শনিবার শেষ ধাপের গবেষণায় সাফল্য আনতে মৎস্য গবেষণা কেন্দ্রে অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেমের (আরএএস) উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা। উপস্থিত ছিলেন আইসিএআর -সিবার অধিকর্তা ডঃ কুলদীপ কে লাল ও কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ দেবাশীষ দে। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে নতুন গবেষণার প্রকল্পটি নির্মাণ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
রাজনৈতিক চাপে আত্মহত্যা! ‘সুইসাইড নোটে’ আশিস লিখলেন, ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’!
-
কোলিয়ারির নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
-
রণবীরকে ছাড়াই মাতৃত্বকালীন ছুটি, একটানা শুটিংয়ের ধকল সামলে কোথায় গেলেন দীপিকা?
-
হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ রাঁচির পড়ুয়াদের, পোড়ানো হবে কুশপুতুলও
-
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিসের রহস্যমৃত্যু! দলীয় কার্যালয়ে মিলল দেহ, উদ্ধার সুইসাইড নোটও