স্টাফ রিপোর্টার: আগের প্রস্তুতি ম্যাচে হারলেও শুক্রবার কিন্তু জয়ের মুখ দেখল মোহনবাগান৷ এদিন তারা সিএফসিকে হারাল ৮-০ গোলে৷ জোড়া গোল করলেন সদ্য আসা বাগানের নতুন বিদেশি স্ট্রাইকার ড্যারেল ডাফি৷
প্রথমার্ধে মোহনবাগান তিন গোলে এগিয়ে ছিল৷ দ্বিতীয়ার্ধে আরও পাঁচটি গোল করে৷ ডাফি ছাড়া বাকি গোলগুলি করেন কেন লুইস, তপন মাইতি, বঙ্কু ঘোষ, অজয় সিং, তন্ময় ঘোষ এবং পঙ্কজ মৌলা৷
প্রতিপক্ষ হিসাবে সিএফসি খুবই দুর্বল৷ সেই দলের কোচ দুই প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা এবং জামশেদ নাসিরি৷ প্রতিপক্ষ দুর্বল হলেও দল বড় ব্যবধানে জেতায় খুশি মোহনবাগানের নতুন তারকা ডাফি৷ তিনি জানালেন, “আমি এখনও ম্যাচ ফিট নই৷ কয়েকদিন হল দলের সঙ্গে প্র্যাকটিস করছি৷ আরও কিছুদিন লাগবে পুরোপুরি ফিট হতে৷ তবু দলের পারফরম্যান্সে খুশি৷ আমাদের দলটা খারাপ নয়৷ আমরা আরও ভাল খেলব৷ প্রস্তুতি ম্যাচে গোল পাওয়াটা ভাল ব্যাপার৷ এতে আত্মবিশ্বাস বাড়ে৷”
প্রতিপক্ষ দুর্বল৷ তবু ডাফি মনে করেন, যত বেশি ম্যাচ প্র্যাকটিস হবে, ততই দলের পক্ষে ভাল৷ কারণ, এতে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়ে৷ তিনি আশায় আছেন, স্থানীয় লিগে দল ভালই খেলবে৷ এরপর চলে আসবেন আরেক বিদেশি, ড্যানি৷ ফলে দল দাঁড়িয়ে যাবে বলে মনে করছেন ডাফি৷
সর্বশেষ খবর
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির