সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট চলছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার৷ সেখানে মহেন্দ্র সিং ধোনির উপস্থিত থাকার কোনও প্রশ্নই নেই৷ কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঢোকার মুখে দর্শকরা তাজ্জব হলেন একটি জার্সি দেখে৷ সেই সাত নম্বর, নিচে লেখা ধোনি৷ কিন্তু অবাক হতে হল জার্সিটিকে দেখেই৷ কেননা ভারতের চিরাচরিত নীল জার্সির বদলে এ ছিল আসলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের জার্সি৷
কেন পাকিস্তানের জার্সিতে লেখা হল ধোনির নাম? আসলে এ কাণ্ড ধোনির এক পাক ভক্তের৷ দলকে সমর্থন জানাতে তিনি হাজির হয়েছিলেন অষ্ট্রেলিয়ায়৷ কিন্তু এদিকে আবার তিনি ধোনিরও বড় ভক্ত৷ তাই দুটোকেই মিলিয়ে মিশিয়ে এই কাজ করেছেন৷ জার্সি পরেছেন নিজের দেশের৷ কিন্তু নাম লেখা ভারতের একদিনের ক্রিকেটের অধিনায়কের৷ দেশ ও ক্রিকেটার- নিজের দুই ভালবাসার কথা ব্যক্ত তো করে দিয়েছেন ধোনির ‘জাবরা’ ফ্যান৷ কিন্তু তাঁর কাণ্ড দেখে চোখ কপালে দর্শকের৷ ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি৷ তাই সকলেরই চোখে পড়ছিল তাঁর জার্সির দিকে৷ আর অবাক হচ্ছিলেন৷ পাকিস্তানের জার্সিতে যে ধোনির নাম লেখা থাকতে পারে, এ দৃশ্য কেউ কখনও কল্পনাই করতে পারেননি৷
ক্রিকেটকে ভালবেসেই এরকম পাগলামি করে থাকেন ফ্যানরা৷ তবে তাতে ঝুঁকিও কম নয়৷ এই মাসেরই গোড়ার দিকে শাহিদ আফ্রিদির জার্সি পরে অসমে গ্রেফতার হয়েছিলেন এক ফ্যান৷ কিন্তু এরকম নমুনা থাকা সত্ত্বেও হটকে কাজ করতে পিছপা হন না ফ্যানরা৷ এই ভক্ত তাই-ই করে দেখালেন৷ আসলে ফ্যান যদি জাবরা হয়, তবে পাগলামিতে কী না হয়!
A spectator wearing a Pakistani cricket jersey during the ongoing Boxing Day Test match at the MCG! 😀#AusvPak
pic @CricFit pic.twitter.com/B6315fflZa— Mohandas Menon (@mohanstatsman) December 28, 2016
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের