সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর খেলা দেখার জন্যই দিল্লির আর কে খান্না স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ভারতীয় টেনিসভক্তরা৷ কিন্তু শেষমেশ আর রাফায়েল নাদালের খেলা দেখা হল না৷ পেটের সমস্যার জন্য কোর্টেই নামতে পারলেন না তিনি৷
ভারতে পা রাখা ইস্তক রাজধানীর তীব্র গরম ভাবাচ্ছিল স্প্যানিশ টেনিসতারকাকে৷ এমনকী বৃহস্পতিবার প্র্যাকটিসের সময় রাগে নিজের ব়্যাকেটটিও ছুড়ে ফেলে দেন তিনি৷ মাথা ঠান্ডা করে শুক্রবার কোর্টে নামার সবরকম প্রস্তুতিই নিয়েছিলেন রাফা৷ কিন্তু পারলেন না৷ ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে ভারতীয় রামকুমার রামানাথনের বিরুদ্ধে খেলার কথা ছিল তাঁর৷ কিন্তু পেটের সমস্যায় নাম তুলে নেন তিনি৷ ফলে আরেক স্প্যানিশ তারকা ফেলিসিয়ানো লোপেজের মুখোমুখি হতে হয় রামকুমারকে৷ নাদালের মতো শক্তিশালী তারকার বিরুদ্ধে খেলতে হল না ভারতীয় খেলোয়াড়কে৷ তা সত্ত্বেও সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না তিনি৷
জোর লড়াই করেও লোপেজের কাছে হারলেন রামকুমার৷ স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪, ৩-৬, ৬-১৷ এদিনের অন্য ম্যাচেও হার ভারতের সাকেত মিনেনির৷ ডেভিড ফেরারের কাছে স্ট্রেট সেটে উড়ে গেলেন তিনি৷ ৬-১, ৬-২ সেটে জিতে ফেভরিটদের মতো শুরু করলেন ফেরার৷ দু’টি জয়ের ফলে ভারতের বিরুদ্ধে প্রথম দিনই ২-০-য় এগিয়ে গেল স্পেন৷
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা