সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট হয়তো দেখা যাবে৷ তবে সে দাপটের সাক্ষী থাকতে উইলোর গায়ে থাকছে না কোনও সংস্থার লোগো৷ কেননা ভারতীয় ক্রিকেটারদের থেকে স্পনসরশিপ ফেরাচ্ছে নাইকি৷
ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করেনি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাটি৷ ফলত অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার মতো ব্যাটসম্যানদের ব্যাটে এবার কোনও লোগো থাকছে না৷ ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে স্পনসর করা বেশ ব্যয়বহুল বিষয়৷ ধোনি, কোহলিদের ব্যাটে লোগো রাখার ক্ষেত্রে বছরে প্রায় ৭-১০ কোটি টাকা খরচ করে সংস্থাগুলি৷ বিভিন্ন বিষয়ে স্পনসরশিপের জন্য বিসিসিআই-কে বছরে প্রায় ৬০ কোটি টাকা দেয় নাইকি৷ গত ২০১৪-১৫ আর্থিক বর্ষে সংস্থার বিপুল পরিমাণ লোকসানের কারণেই এবার আর চুক্তি নবীকরণ করল না তারা৷ ফলত আসন্ন ইংল্যান্ড সিরিজে বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারেরই ব্যাট থাকবে লোগোহীন৷ নিউজিল্যান্ড সিরিজ চলাকালীনই অনেক ব্যাটম্যানকে লোগো ছাড়া ব্যাটেই খেলতে দেখা গিয়েছিল৷
ক্রিকেটারদের স্পনসর করা থেকে ইদানিং সরেও আসছে প্রখ্যাত সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি৷ নাইকির অন্যতম প্রতিদ্বন্দ্বী সংস্থা অ্যাডিডাসও ফুটবল, টেনিস, কবাডির মতো খেলায় স্পনসর করার পরিকল্পনা নিচ্ছে৷ আগামীদিনে ক্রিকেটারদের স্পনসরশিপ কি তাহলে ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে? নাইকির এই সিদ্ধান্ত সে সম্ভাবনাই উসকে দিয়েছে৷
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’