সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের (Asian Games 2023)তিরন্দাজিতে একটি সোনা ও দুটো রুপো নিশ্চিত করলেন ভারতীয় তিরন্দাজরা। ভারতের অভিষেক বর্মা (Abhishek Verma) ও ওজাস ডিওটেল (Ojas Deotale) কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে মুখোমুখি হবেন ভারতের এই দুই তিরন্দাজ। ফলে ভারতেরই এক জন সোনা জিতবেন। একজন পাবেন রুপো।
অভিষেক বর্মা ১৪৭-১৪৫-এ হারান জেহুন জুকে। অন্যদিকে ওজাস ডিওটেল জেওন ইয়াংকে চার পয়েন্টে হারান। দক্ষিণ কোরিয়ার দুই তিরন্দাজ ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন।
[আরও পড়ুন: এ কেমন ধোনি! ভোল বদলে চমকে দিলেন ‘ক্যাপ্টেন কুল’, দেখুন ভাইরাল ছবি]
আরেকটি রুপো নিশ্চিত করেন জ্যোতি সুরেখা ভেনাম। তিনি স্বদেশীয় অদিতি স্বামীকে পরাস্ত করেন মহিলাদের কম্পাউন্ড বিভাগে। জ্যোতি সুরেখা ভেনাম ১৪৯-১৪৬-এ হারান স্বামীকে।
১৭ বছর বয়সি অদিতি স্বামী এবার ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন। অন্যদিকে জ্যোতি ভেনাম ,সোনার জন্য নামবেন ফাইনালে। এবার তিন তৃতীয় বার এশিয়ান গেমসে নামছেন তিনি। ভেনাম অবশ্য একাধিক তিরন্দাজি বিশ্বকাপে সোনা জেতেন। কিন্তু এশিয়ান গেমসে এখনও সোনা অধরা। এর আগে ২০১৮ সালে রুপো জেতেন জ্যোতি সুরেখা ভেনাম। তারও চার বছর আগে ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতেন তিনি।
[আরও পড়ুন: এশিয়ান গেমস: বক্সিং ফাইনালে পৌঁছলেন লভলিনা, প্যারিস অলিম্পিকেরও টিকিট পেলেন]
সর্বশেষ খবর
-
ব্যবসায়িক স্বার্থেই বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক! বিরক্ত স্কালোনি-টুখেলরা, বিতর্কে মুখ খুলল ফিফা
-
রণবীর না আলিয়া, বাড়ির ‘আলফা-অ্যানিম্যাল’ কে? অবিশ্বাস্য উত্তর কাপুরবধূর!
-
চরমে কুসংস্কার, মেসি-ভোজিনহা দ্বৈরথে শিরোনামে বিখ্যাত মূর্তি, দলকে জেতাতে এ কী করছেন ভক্তরা!
-
‘উনি দাঙ্গা থেকে বাঁচিয়েছেন’, অপরূপার ধৃত স্বামীকে পুলিশ ভ্যানে তুলতেই রিষড়ায় জনবিক্ষোভ
-
‘ডিম ছোড়ার সংস্কৃতি চললে দেশের সামনে চুনকালি পড়বে’, ফের কর্মীদের সতর্কবার্তা শমীকের