Asian Games 2026

আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?

সম্প্রতি তাঁর সঙ্গে দেখাও করেছেন বলিউডের 'ভিকি ডোনার'।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৭:২৪

options
link
আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?
আয়ুষ্মান খুরানার সঙ্গে মেঘনা সজ্জনার। ছবি ইনস্টাগ্রাম। 

তিনি গ্ল্যামার জগতের মানুষ। খেলাধুলোর প্রতিও যে তাঁর সমান আগ্রহ রয়েছে, এমন কথা আগে শোনা যায়নি। বলা হচ্ছে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) কথা। সম্প্রতি বলিউডি তারকার অচেনা দিক সামনে এসেছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে (Asian Games 2026) সোনাজয়ী শুটার মেঘনা সজ্জনারের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। তাঁকে বিশ্বমানের রাইফেলও কিনে দিয়েছেন ‘ভিকি ডোনার’। সম্প্রতি তাঁর সঙ্গে দেখাও করেছেন আয়ুষ্মান।  

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Centre For Sports Excellence (@centreforsports)

Advertisement

Advertisement

দিল্লিতে সদ্য আয়োজিত এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে সোনা এবং ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছেন মেঘনা। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও দু’টি ব্রোঞ্জ পদক রয়েছে তাঁর। তবে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিশ্বমানের সরঞ্জামের অভাব। সেই সময়েই আয়ুষ্মানের সাহায্য পান মেঘনা। সোশাল মিডিয়ায় অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

মেঘনা লিখেছেন, ‘আমাদের খেলায় কী অস্ত্র নিয়ে নামছি, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বছর আগে নিজেকে সেরাদের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু বিশ্বমানের সরঞ্জাম না থাকায় বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছিল। সেই সময় একটি প্রতিবেদনই আমার জীবন বদলে দেয়।’ এর পরেই আয়ুষ্মানের সাহায্যের কথা উল্লেখ করেছেন মেঘনা। তাঁর কথায়, ‘আয়ুষ্মান খুরানা আমার জীবনের গল্প পড়েছিলেন। তার পর আচমকাই আমার স্পনসর হওয়ার জন্য এগিয়ে আসেন। আমাকে রাইফেল কিনে দেন। অথচ তখন তিনি আমাকে চিনতেন না, আমাদের দেখাও হয়নি।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meghana Sajjanar (@meghana__sajjanar)

কেন এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আয়ুষ্মান? মেঘনা লিখেছেন, ‘তিনি চেয়েছিলেন, বিশ্বমঞ্চে কোনও ভারতীয় ক্রীড়াবিদ সাফল্য পাক। সেই রাইফেল আমার জীবন বদলে দেয়। বিশ্বের সেরা শুটারদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পাই এবং অনেক কিছু অর্জন করতে সক্ষম হই।’ দিল্লিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সফল হওয়ার পাশাপাশি ২০২২ ও ২০২৫ সালের কায়রোতে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপেও সফল হয়েছিলেন মেঘনা। ব্রোঞ্জ জিতেছিলেন। সেই মেঘনার সঙ্গে অবশেষে দেখা হয়েছে আয়ুষ্মানের। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘আজ অবশেষে সেই মানুষটির সঙ্গে দেখা হল, যিনি নিঃশব্দে আমার স্বপ্নপূরণে সাহায্য করেছিলেন। ঠিক যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কোনও প্রচার নয়, দেশের খেলাধুলায় নিজের মতো করে অবদান রাখাই ছিল তাঁর উদ্দেশ্য। ওঁর আরও শক্তি ও সাফল্য কামনা করি।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.