সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে ভারতীয় অ্যাথলিটদের হারের ধারা অব্যাহত৷ সপ্তম দিনে শেষ হয়ে গেল বাংলার অতনু দাসের ওলিম্পিক অভিযান৷ পরাজয় জোয়ালা গুট্টা ও অশ্বিনী পুনাপ্পা জুটিরও৷ সামগ্রিকভাবে আপাতত আরও একটি হতাশার দিনই কাটল ভারতীয়দের জন্য৷
লিয়েন্ডার, সানিয়া, অভিনবদের মতো তারকা অ্যাথলিটদের ব্যর্থতার মধ্যেই ওলিম্পিকে পদকজয়ের আশা জাগিয়েছিলেন বাংলার ছেলে অতনু দাস৷ তিরন্দাজিতে পৌঁছে গিয়েছিলেন শেষ ষোলোয়৷ কিন্তু কোয়ার্টার ফাইনালের দরজা খুলতে পারলেন না৷ এদিন কোরিয়ার প্রতিদ্বন্দ্বী লি সাং ইয়ংকে ভালরকম প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিলেন৷ দ্বিতীয় সেটে তাঁর পারফরমেন্স দেখে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় দর্শকরা৷ থার্ড সেটে লড়াইও হয়েছিল সেয়ানে সেয়ানে, খেলার ফলাফল টাই হয়৷ কিন্তু শেষরক্ষা হল না৷ ফোর্থ সেটের শেষে এগিয়ে যান লি৷ ৪-৬ সেটে তাঁর কাছে হেরে আপাতত ওলিম্পিক অভিযান শেষ অতনুর৷
এদিন মহিলাদের ডাবলসে নেদারল্যান্ডসের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিলেন গুট্টারা৷ প্রথম সেটে নড়বড়ে থাকলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন তাঁরা৷ কিন্তু এখানেও শেষমেশ পরাজয়৷ নেদারল্যান্ডসের এস পিক ও এস মুসকেন জুটির কাছে ১৬-২১, ২১-১৬, ১৭-২১ সেটে হেরে ডাবলস থেকে ছিটকে যান তাঁরা৷
৫০ মিটার প্রোন শুটিংয়ে ব্যর্থ হন গগন নারাং ও চৈন সিংও৷ ডিসকাস থ্রোয়ে পুরুষদের ফাইনালে উঠতে ব্যর্থ বিকাশ গৌড়াও৷
গোটা দিন জুড়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের প্রাপ্তি বলতে স্রেফ হতাশা৷ তবে এখনও আশা জাগাচ্ছে ভারতীয় হকি দল৷ পুরুষ হকিতে কানাডার মুখোমুখি হচ্ছেন শ্রীজেশরা৷ ইতিমধ্যেই শেষ আটে চেল যাওয়ায় এই ম্যাচটি এখন স্রেফ নিয়মরক্ষার৷
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের