Commonwealth Games 2022

কমনওয়েলথ গেমস: ভারোত্তোলনেই এল ভারতের দ্বিতীয় পদক, এবার রূপো পেলেন গুরুরাজা

এবার অপেক্ষা সোনা ফলার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২২, ১৯:১৪

options
link
কমনওয়েলথ গেমস: ভারোত্তোলনেই এল ভারতের দ্বিতীয় পদক, এবার রূপো পেলেন গুরুরাজা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংকেত সারগরের পর গুরুরাজা পূজারি। কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে দ্বিতীয় পদক পেল ভারত। ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন গুরুরাজা (Gururaja Poojary)।

Advertisement

ফাইনালে ভারতের প্রতিযোগী মোট ২৬৯ কেজি ওজন তুলেছেন। স্ন্যাচে তিনি তোলেন ১১৮ কেজি এবং ক্লিন এন্ড জার্ক বিভাগে নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে ১৫১ কেজি ওজন তোলেন। দুই বিভাগ মিলিয়ে ২৬৯ কেজি ওজন তোলেন তিনি। এটি কমনওয়েলথ গেমসে (Commonwealth ) গুরুরাজার দ্বিতীয় পদক। এর আগে ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক তিনিই জেতেন।

[আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে খাতা খুলল ভারত, ভারোত্তোলনে রুপো পেলেন সংকেত সারগর]

এটি এবারের কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক। এর আগে  পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন সংকেত সারগর। এদিন ফাইনাল চলাকালীনই চোট পান সংকেত (Sanket Sagar)। সম্ভবত সেকারণেই সোনা হাতছাড়া হয়ে যায় তাঁর। সোনা পান  মালয়েশিয়ার বিন কাসদান। স্ন্যাচিং এবং ক্লিন এন্ড জার্ক বিভাগ মিলিয়ে ২৪৯ কেজি ভার উত্তোলন করেন তিনি। মাত্র ১ কেজি কম ওজন তুলে রুপো পেয়েছেন ভারতের সংকেত। সংকেত এবং গুরুরাজা দু’জনকেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

[আরও পড়ুন: কমনওয়েলথ গেমস: ভারোত্তোলনেই এল ভারতের দ্বিতীয় পদক, এবার রূপো পেলেন গুরুরাজা]

এমনিতে কমনওয়লেথ গেমসের শুরুর দিকটা ভালই হয়েছে ভারতের। দ্বিতীয় দিন ভারতের সবচেয়ে বেশি পদকের আশা রয়েছে ভারোত্তোলন থেকেই। ভারত্তোলেন সংকেত ও গুরুরাজা ইতিমধ্যেই দেশকে পদক এনে দিয়েছেন। এছাড়াও মীরাবাঈ চানু (Mirabai Chanu), এস বিন্দ্যারানি দেবীদের কাছ থেকেও পদকের আশায় রয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.