স্টাফ রিপোর্টার: ইস্ট জোন জাতীয় অ্যাথলেটিক্সে সুযোগ পাওয়া উত্তর চব্বিশ পরগনার দশ জন অ্যাথলিটকে আর্থিকভাবে সহায়তা করল জেলা ক্রীড়া সংস্থা। সোদপুরে জেলা ক্রীড়া সংস্থার অফিসে প্রত্যেক অ্যাথলিটের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হল।
এই স্পনসরের কারণ হিসাবে জানানো হয়ছে, তিন দিনের ইস্ট জোন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে অংশ নিতে যেতে হয় নিজের খরচে। এমন পরিস্থিতিতে ক্রীড়াবিদদের কাছে এই স্পনসর খুবই গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এদিন ঘোষণা করা হয়েছে, ইস্ট জোন থেকে কোয়ালিফাই করে সর্বভারতীয় স্তর থেকে মেডেল আনলে আর্থিক পুরস্কৃত করা হবে সফল প্রতিযোগীকে।
শুক্রবার সংস্থার কার্যকরী সভাপতি সনৎ দে জানিয়েছেন, সোনা পেলে ১৫ হাজার, রুপো পেলে ১২ হাজার আর ব্রোঞ্জ পেলে ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে সফল প্রতিযোগীকে। এবারের ইস্ট জোন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আসর বসতে চলেছে রাঁচিতে। তিনদিন ধরে এই প্রতিযোগিতা চলবে।
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাই কোর্টে অতীন
-
চল্লিশে অবসর ভেঙে প্রত্যাবর্তন, খালি হাতেই ফের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নয়্যার
-
রেস্তরাঁ থেকে বেরতেই পাপারাজ্জিদের ‘হামলা’, মেজাজ হারিয়ে কী করলেন সোনাক্ষী?
-
‘দুর্নীতির অভিযোগে লেখা চিঠি অভিযুক্তকেই পাঠাতেন’, মমতাকে নিয়ে বিস্ফোরক বৈশাখী, শুভেন্দুর প্রশংসা
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের