সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেনিসের পরে স্কোয়াশ থেকেও এল সোনা। শনিবার এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারত ২-১-এ পাকিস্তানকে হারিয়ে সোনা জিতে নেয় স্কোয়াশে। সেই সঙ্গে গ্রুপে হারেরও প্রতিশোধ নিল ভারতীয় দল।
প্রথম গেমে ভারতের মহেশ মানগাওকরকে ৮-১১, ৩-১১, ২-১১-তে হারান পাকিস্তানের নাসির ইকবাল। ১-০-এ এগিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে সমতা ফেরান সৌরভ ঘোষাল। বাংলার ছেলে দ্বিতীয় গেমে ১১-৫,১১-১ ও ১১-৩-এ হারান মহম্মদ আসিমকে। তৃতীয় ম্যাচে অভয় সিংয়ের মুখোমুখি হন নূর জামান। দুই দেশের দুই তারকার দারুণ লড়াই হয়।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: বিশ্বকাপের দলে জায়গা পাওয়ায় বিস্মিত হয়েছিলেন, স্বীকারোক্তি অশ্বিনের]
শেষ মেশ অভয় সিং ১১-৭, ৯-১১,৭-১১,১১-৯ এবং ১২-১০-এ তৃতীয় গেম জেতেন। আর তার ফলেই চিনের মাটিতে পাকিস্তানকে মাটি ধরিয়ে সোনা জেতে ভারতীয় দল। ফাইনাল গেমে দুটো ম্যাচ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিলেন নূর জামান। কিন্তু দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান অভয়। টানা চার পয়েন্ট জিতে ভারতকে জেতান তিনি।
২০১৮ সালে জাকার্তায় ব্রোঞ্জ জিতেছিল ভারত। পাঁচ বছর পরে হাংঝৌ এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারতের ঘরে এল সোনা। এশিয়াডে ১০টি সোনা জেতা হয়ে গেল ভারতের।
[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন বিশ্বকাপে ‘বাদ’ অক্ষর? ব্যাপারটা কী?]
সর্বশেষ খবর
-
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
-
সেশেলসে সনাতন ধর্মের জয়গান! একমাত্র হিন্দু মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
-
পরকীয়ার জের, তরুণীকে ‘খুনে’র পর টুকরো করে স্যুটকেসে! দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি