Olympics

অলিম্পিকে যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা দু’বছর আগেই, জাতীয় ক্রীড়া সংস্থাদের নির্দেশ ক্রীড়ামন্ত্রকের

বিতর্কে দাঁড়ি টানতে উদ্যোগী হয়েছে ক্রীড়ামন্ত্রক। তাদের তরফে দেশের সব স্বীকৃত জাতীয় ক্রীড়া সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনও বড় প্রতিযোগিতার অন্তত ২ বছর আগেই যোগ্যতা অর্জন পর্ব সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৪:০৫

options
link
অলিম্পিকে যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা দু’বছর আগেই, জাতীয় ক্রীড়া সংস্থাদের নির্দেশ ক্রীড়ামন্ত্রকের
মনসুখ মাণ্ডব্য। ফাইল ছবি।

অলিম্পিক হোক বা এশিয়ান গেমস-প্রতিটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে ভারতীয় ক্রীড়ায় দল নির্বাচন নিয়ে বিতর্ক নিত্যদিনের বিষয় যেন। এবারও এশিয়াডের আগে টেবল টেনিসে মণিকা বাত্রা ও অঙ্কুর ভট্টাচার্য বা ইকুয়েস্ট্রিয়ানে অনুশ আগরওয়ালের সুযোগ না পাওয়া নিয়ে ঝড় উঠেছে রীতিমতো। অতীতেও এমন নজির পাওয়া যাবে অসংখ্য।

Advertisement

তবে এবার এমন বিতর্কে দাঁড়ি টানতে উদ্যোগী হয়েছে ক্রীড়ামন্ত্রক। তাদের তরফে দেশের সব স্বীকৃত জাতীয় ক্রীড়া সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনও বড় প্রতিযোগিতার অন্তত ২ বছর আগেই যোগ্যতা অর্জন পর্ব সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে। সংস্থার ওয়েবসাইটে থাকতে হবে সেই নিয়মাবলী, যাতে সাধারণ মানুষ সহজেই তার নাগাল পেয়ে যান। বড় প্রতিযোগিতার মধ্যে রয়েছে অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়ান গেমস, প্যারা এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যেই এবছরের এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের দল নির্বাচন করে ফেলেছে প্রায় সব ক্রীড়া সংস্থাই। ফলে এই নির্দেশ কার্যকর হচ্ছে পরবর্তী অলিম্পিক থেকে। যা শুরু হবে ২০২৮-এর ১৪ জুলাই থেকে, লস অ্যাঞ্জেলেসে। অর্থাৎ অলিম্পিকের যোগ্যতা অর্জন সংক্রান্ত নিয়মাবলী আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার সব সদস্য ইউনিটের পাশাপাশি সাই এবং সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছেও ওই নিয়মাবলী পাঠাতে হবে। নির্বাচনে স্বচ্ছতা আনতে এবং বিতর্ক এড়াতেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও স্পষ্ট করে দিয়েছে মনসুখ মাণ্ডব্যের মন্ত্রক।

Advertisement

ক্রীড়ামন্ত্রকের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ক্রীড়া সংস্থা। জাতীয় রাইফেল শুটিং ফেডারেশনের সচিব পবন সিংয়ের কথায়, “এই নিয়মে ক্রীড়াবিদদেরও উপকার হবে। কারণ সবাই দু’বছর আগেই জানতে পারবে দলে জায়গা করার জন্য কেমন পারফরম্যান্স করতে হবে। সেই মতো তারা প্রস্তুতি নিতে পারবে।” পাশাপাশি দল নির্বাচনের শর্ত সাধারণ মানুষের নাগালে থাকলে ঘোষিত স্কোয়াডে কারও না থাকা নিয়ে বিতর্কও হবে না বলে মনে করছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.