ISSF Shooting World Cup

ভারতের সামনে পর্যুদস্ত অলিম্পিক পদকজয়ীরা, শুটিং বিশ্বকাপে নজির গড়ে সোনা পলক-মুকেশের 

বিশ্বকাপে সোনা জিতল ভারতীয় জুটি। স্পেনের গ্রানাডায় অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে সোনা জিতেছেন পলক গুলিয়া এবং মুকেশ নেলাভাল্লি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৫:৪৩

options
link
ভারতের সামনে পর্যুদস্ত অলিম্পিক পদকজয়ীরা, শুটিং বিশ্বকাপে নজির গড়ে সোনা পলক-মুকেশের 

ভারতের তরুণ শুটারদের দাপট অব্যাহত। বিশ্বকাপে সোনা জিতল ভারতীয় জুটি। স্পেনের গ্রানাডায় অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে সোনা জিতেছেন পলক গুলিয়া এবং মুকেশ নেলাভাল্লি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে এই জুটি।

Advertisement

ফাইনালে ভারতীয় এই জুটি মোট ৪৮৭.৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করে। এই স্কোরটি শুধু স্বর্ণপদকই এনে দেয়নি, পাশাপাশি এটি জুনিয়র বিশ্বরেকর্ড হিসাবেও স্বীকৃতি পেয়েছে। ফাইনালে পলকের স্কোর ২৪৩.০। মুকেশের স্কোর ২৪৪.৭। তাঁরা হারিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটি কাই হু এবং কিয়ানসুন ইয়াওকে। মনে রাখতে হবে, প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী জুটি তাঁরা। হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও আকোস নাগাইকেও হারিয়েছিলেন কাই-কিয়ানসুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এশিয়ান গেমসের সোনাজয়ী পলক গুলিয়া ও নেলাভাল্লি শুরু থেকেই ফাইনালে দাপট দেখান। চার দলের পদকের লড়াইয়ে তারা চিন, হাঙ্গেরি এবং আমেরিকার জুটিকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসেন। রুপো জেতে চিনের জুটি। তাদের পয়েন্ট ৪৮৪.৮। ব্রোঞ্জ পেয়েছে হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও আকোস ক্যারোলি নাগির জুটি (৪১৪.৯)। এর আগে চলতি বছরের শুরুতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানের জুটি নিগিনা সাইদকুলোভা ও মুহাম্মদ কামালভ ৪৮১.৩ পয়েন্ট করে রেকর্ড গড়েছিলেন। ফাইনালে তাঁদের ছাপিয়ে যান ভারতীয় জুটি।

Advertisement

এই সাফল্য নেলাভাল্লির কাছে বিশেষ। কারণ শুটিং বিশ্বকাপে এটি তাঁর প্রথম পদক। অন্যদিকে পলক গুলিয়ার কাছেও এটি প্রথম বিশ্বকাপ সোনা। যদিও এর আগে তিনি একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন। এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে ভারতীয় জুটি ৫৮১-১৭x স্কোর করে চিনের পর দ্বিতীয় স্থানে শেষ করেছিল। ভারতের দ্বিতীয় দল সাইন্যম ও উজ্জ্বল মালিক ৫৭৬-১৫x স্কোর করে নবম স্থানে শেষ করেন।

সোনা জিতে মুকেশ বলেন, “সিনিয়র স্তরে এটাই ভারতের হয়ে আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ফাইনালে স্নায়ুর চাপ সামলে রাখাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আর পলক নিজেদের মধ্যেই এক ধরনের প্রতিযোগিতায় নেমেছিলাম। কে বেশি স্কোর করতে পারি, সেই লড়াই চলছিল। সেই প্রতিদ্বন্দ্বিতাই আমাদের আরও এগিয়ে নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।” ২০২৪ সালে ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাছাড়াও চলতি বছর জুনিয়র চ্যামপিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গী মুকেশকে কৃতিত্ব দিলেন পলক। তিনি বলেন, “মিক্সড টিম ইভেন্টে জুটির মধ্যে বোঝাপড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন ফরম্যাটে চারটি দল ফাইনালে ওঠে। ফলে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যায়। তাই শুরুটা ভালো করা ভীষণ জরুরি ছিল। আর আমরা সেটা করতে পেরেছি। আমি আসলে মুকেশের সঙ্গে নয়, নিজের সঙ্গেই লড়াই করছিলাম। মুকেশ দারুণ পারফর্ম করে আমার কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে।” উল্লেখ্য, ভারতের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের, সরবজ্যোত সিং এবং স্বপ্নিল কুশালে এই প্রতিযোগিতায় অংশ নেননি। এর আগে মরক্কোর ট্যাঞ্জিয়ারে মরশুমের প্রথম শটগান বিশ্বকাপে ভারতীয় শুটাররা কোনও পদক জিততে ব্যর্থ হয়েছিল। তবে গ্রানাডায় ভারতের সাফল্যে মুখে হাসি ফুটল শুটিংপ্রেমীদের মুখে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.