সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চক্রান্তের শিকার হয়েছিলেন ভারতীয় কুস্তিগির নরসিংহ যাদব৷ সোমবার তাঁকে ক্লিনচিট দিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা৷ ফলে রিও ওলিম্পিকে যোগদানের পথে আর কোনও বাধা থাকল না তারকা রেসলারের৷
ডোপ টেস্টে ধরা পড়ে রিও ওলিম্পিকের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল নরসিংহ যাদবের সামনে৷ মাদকের নমুনা রক্তে মেলায় তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করে নাডা৷ কিন্তু কোনও মাদক নেননি বলেই বরাবরই দাবি করে এসেছেন নরসিংহ৷ এমনকী তাঁর বিরুদ্ধে চক্রান্তেরও অভিযোগ আনেন তিনি৷ নরসিংহের এক সতীর্থও একই রকম ভাবে ডোপ পরীক্ষায় ব্যর্থ হন৷ ওলিম্পিকে যোগ না দেওয়া সত্ত্বেও তাঁর রক্তে মেলে নিষিদ্ধ মাদক৷ এরপরই নরসিংহদের বিরুদ্ধে চক্রান্তের প্রশ্ন বড় হয়ে দেখা দেয়৷ পুরো বিষটি খতিয়ে দেখে নাডা৷ বেশ কয়েকদিন অস্বস্তিতেই ছিল ভারতীয় ক্রীড়ামহল৷ অবশেষে আজকের রায়৷ তাতে স্বস্তি নরসিংহ-সহ ভারতীয় ক্রীড়ামহলের৷ জানিয়ে দেওয়া হল, চক্রান্তের শিকারই হয়েছিলেন ভারতের এই তারকা কুস্তিগীর৷ তাঁর পানীয়ে কেউ মাদক মিশিয়েছিল বলেই জানায় নাডা৷ এরফলে তাঁর উপর কোনও শাস্তি আরোপ করা হচ্ছে না, রিও যাওয়ার ক্ষেত্রেও ক্লিন চিট দিচ্ছে নাডা৷ পুনরায় ডোপ টেস্টে সফল হলেই রিও ওলিম্পিকে যোগ দিতে পারবেন এই কুস্তিগির৷
নাডার এই সিদ্ধান্ত জানানোর পরই সাংবাদিকদের মুখোমুখি হন নরসিংহ৷ এই লড়াইয়ে দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি৷ সুবিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছেও কৃতজ্ঞ বলে জানিয়েছেন তিনি৷
এই রায়ের ফলে রিও ওলিম্পিকে যোগ দেওয়ার পথে আর কোনও কাঁটা থাকল না নরসিংহের৷ স্বভাবতই এ খবরে খুশির হাওয়া ভারতীয় ক্রীড়ামহলে৷ নরসিংহ থাকায় রিওতে ভারতের পদকজয়ের আশা যে অনেকটাই বাড়ল তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!