Commonwealth Games

পোলিওতে পা নষ্ট, স্বামীর হাতে সারারাত মার! কমনওয়েলথে সোনা জিতে মায়ের স্বপ্নপূরণ শর্মিলার

৩৪ বছর বয়সে প্যারা অ্যাথালিটে অংশগ্রহণ করেন শর্মিলা ধনকড়। এবার কমনওয়েলথে সোনালি সাফল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৬:২২

options
link
পোলিওতে পা নষ্ট, স্বামীর হাতে সারারাত মার! কমনওয়েলথে সোনা জিতে মায়ের স্বপ্নপূরণ শর্মিলার
শর্মিলা ধনকড়। ছবি: পিটিআই

মহিলাদের শটপাটে সোনা। কমনওয়েলথ গেমসে ভারতের মুখ উজ্জ্বল করেছেন শর্মিলা ধনকড়। পোলিওয় হারিয়েছেন একটি পা। বিবাহিত জীবনে ছিলেন গার্হস্থ হিংসার শিকার। সেই শর্মিলার হাত ধরেই ২০ বছর পর কমনওয়েলথ প্যারা গেমসে সোনা এল ভারতের ঝুলিতে।

Advertisement

গ্লাসগোতে মহিলাদের এফ৫৭ শটপাটে নেমেছিলেন ভারতের কন্যা। ৯.৮১ মিটার ছুড়ে সোনা জেতেন শর্মিলা ধনকড়। হরিয়ানার ৪০ বছর বয়সি অ্যাথলিটের জীবন উত্থানপতনে ভরা। মাত্র দু’বছর বয়সে পোলিওয় বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়। বাবা ছিলেন চাষি, মা চোখে ভালো দেখতে পেতেন না। কম বয়সে বিয়ে হয়ে যায়। দুই সন্তানও আছে। কিন্তু নিয়মিত গার্হস্থ হিংসার শিকার হয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। পরে অজিত সিংয়ের সঙ্গে বিয়ে হয়। স্বামীর চেষ্টাতেই ৩৪ বছর বয়সে প্যারা অ্যাথালিটে অংশগ্রহণ করেন। এবার কমনওয়েলথে সোনালি সাফল্য।

Advertisement

নিজের অতীত নিয়ে শর্মিলা বলেছেন, “এমনও হয়েছে যে, রাত ১১টা থেকে ভোর তিনটে পর্যন্ত আগের স্বামী আমাকে মারধোর করেছিল। তারপর বাড়ি থেকে বের করে দেয়। আমি আর ওই বাড়িতে যাইনি। আমি আগে কখনও খেলাধুলা করিনি। শারীরিক প্রতিবন্ধকতার জন্য দৌড়তেও পারতাম না। তখন আমার বয়স ছিল ৩৪ বছর। যখন সবাই কেরিয়ার শেষ করে, আমি সেই বয়সে খেলতে নামছিলাম। এত কিছুর পরও, আমার দ্বিতীয় স্বামী খেলার বিষয়ে জোর দিয়েছিলেন। খেলাধুলো আমাকে নতুন জীবন দিয়েছে। আজ আমার মায়ের স্বপ্নপূরণ হল। এবার আমি নিজের জন্য আরেকটা বাড়ি কিনতে চাই।”

Advertisement

এর আগে ২০২২-র বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। এশিয়ান প্যারা গেমস ও বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে সাফল্য আসেনি। তবে এবার কমনওয়েলথে সোনা জিতে সেই দুঃখ ভুললেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.