সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিওতে সোনা জিতেছিলেন। প্যারিস প্যারালিম্পিকেও সোনা জিতলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল। ৭০.৫৯ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন প্যারালিম্পিক রেকর্ড গড়েন ভারতের তারকা। দ্বিতীয় চেষ্টাতেই তিনি ৭০.৫৯ মিটার ছুড়েছিলেন। আর এই থ্রো তাঁকে একনম্বরে পাঠিয়ে দেয়। সেই সঙ্গে প্যারালিম্পিকে নতুন রেকর্ডও গড়েন তিনি।
তৃতীয় চেষ্টায় সুমিত ৬৬.৬৬ মিটার জ্যাভলিন ছোড়েন। চতুর্থ থ্রোটি তাঁর ফাউল হয়। পঞ্চম থ্রোয়ে ৬৯.০৪ মিটার জ্যাভলিন ছোড়েন তিনি। শেষ চেষ্টায় তিনি ৬৬.৫৭ মিটার ছোড়েন। প্যারিলিম্পিক থেকে সোনা জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানান সুমিতকে।
মোদি লিখেছেন, ”ব্যতিক্রমী পারফরম্যান্স সুমিত। পুরুষদের এফ৬৪ ক্যাটাগরিতে সোনা জেতার জন্য সুমিতকে অভিনন্দন জানাই। ও অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন। আগামী প্রচেষ্টায় ওর জন্য শুভ কামনা রইল।” শৈশব থেকে কুস্তিগির হতে চাইতেন। কিন্তু দুর্ঘটনার কবলে পড়ায় তাঁর আর কুস্তির ম্যাটে নামা হয়নি। ৫৩ দিন চিকিৎসার পরে তাঁকে পাঠানো হয় পুনেতে। সেখানে তাঁর কৃত্রিম পা লাগানো হয়। ২০১৭ সালে প্যারা স্পোর্টসের জগতে পা রাখেন সুমিত। তার পর সময় যত গড়িয়েছে সুমিত আন্টিল ততই নিজের দক্ষতা দেখিয়েছেন। সুমিত আন্টিল এদিন সোনা জেতায় ভারতের ঝুলিতে এল তিনটি সোনা। অবনী লেখারা, নীতেশ কুমারের পরে সুমিত আন্টিল সোনা এনে দিলেন দেশকে।
Exceptional performance by Sumit! Congratulations to him for winning the Gold in the Men’s Javelin F64 event! He has shown outstanding consistency and excellence. Best wishes for his upcoming endeavours. @sumit_javelin#Cheer4Bharat pic.twitter.com/1c8nBAwl4q
Advertisement— Narendra Modi (@narendramodi) September 2, 2024
সর্বশেষ খবর
-
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
-
সেশেলসে সনাতন ধর্মের জয়গান! একমাত্র হিন্দু মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
-
পরকীয়ার জের, তরুণীকে ‘খুনে’র পর টুকরো করে স্যুটকেসে! দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি