সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: শেষ আশা ছিল দিল্লি হাই কোর্ট৷ কিন্তু সেই দিল্লি হাই কোর্টের দরবারে গিয়েও খালি হাতেই ফিরতে হল ভারতীয় কুস্তিগির সুশীল যাদবকে৷ ভারতের কুস্তি ফেডারেশন (ডব্লুএফআই)-এর সিদ্ধান্তকেই সিলমোহর দিল দিল্লি হাই কোর্ট৷ আদালতের এই রায়ের ফলে রিও ওলিম্পিকে যাবেন সুশীল যাদব নয়, নরসিংহ যাদব৷
রিও ওলিম্পিকের ট্রায়ালে যোগ দেওয়ার জন্য মহারাষ্ট্রের কুস্তিগির নরসিংহকে বেছে নেয় ডব্লুএফআই৷ ডব্লুএফআইয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন সুশীল যাদব৷ ওলিম্পিকের আগে ট্রায়ালে যোগ দেওয়ার অনুমতি চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেন সুশীল৷ সোমবারের রায় জাতীয় কুস্তি ফেডারেশনের সিদ্ধান্ত বহাল রাখে দিল্লি হাই কোর্ট৷ রায় শোনাতে গিয়ে বিচারপতি মনমোহন সিং বলেন, ‘‘জাতীয় কুস্তি ফেডারেশনের সিদ্ধান্তে কোনওভাবেই হস্তক্ষেপ করবে না আদালত৷ কেন না তাতে অযথা জলঘোলা হবে৷’’ বিচারকের মতে, খেলোয়াড় নির্বাচন যথেষ্ট স্বচ্ছভাবেই হয়েছে, আদালত হস্তক্ষেপ করলে পদক জয়ের আশা আরও কমবে৷ আদালতে কুস্তি ফেডারেশনের কর্তারা জানান, লন্ডন ওলিম্পিকে পদক জিতেছিলেন৷ কিন্তু ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে শেষবার অংশ নেন সুশীল৷ সেখানেও স্বর্ণপদকও জেতেন তিনি৷ এরপর বহুদিন কাঁধের চোটের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে অংশ নিতে পারেননি সুশীল৷ চোটের কারণে গত ডিসেম্বর মাসে প্রো-রেসলিং লিগ থেকেও সরে দাঁড়ান তিনি৷ গত এপ্রিল মাসে জর্জিয়াতে ট্রেনিং নিতে যান কিন্তু তখনও দলের সঙ্গে নয়, একা একাই ট্রেনিং করেন তিনি৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য