উসেইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানব। ১০ সেকেন্ডেরও কম সময়ে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করে ফেলতে পারেন। কিন্তু সেই কিংবদন্তি দৌড়বিদকেও হার মানতে হল! মাত্র তিনমাসের প্রস্তুতিতেই জামাইকান কিংবদন্তিকে পিছনে ফেলে দিল এই ‘নতুন নায়ক’। বোল্ট বিশ্বরেকর্ড গড়েছিলেন ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে। কিন্তু এবার তার থেকেও কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করা যাবে!
আরও পড়ুন:
কথা হচ্ছে সুপারম্যানকে (China Robot) নিয়ে। সে অবশ্য রক্তমাংসের মানুষ নয়। চিনের রোবোটিক্স সংস্থা ইউনিট্রি তৈরি করেছে সুপারম্যান নামে এই রোবট। মাত্র তিন মাসে তৈরি করা হয়েছে সুপারম্যানকে।। ইউনিট্রি জানিয়েছে, রোবট তৈরির কাজ এখনও শেষ হয়নি। কিন্তু তারমধ্যেই গোটা দুনিয়াকে চমকে দিয়েছে তারা। চিনা সংস্থার দাবি, উসেইন বোল্ট এক সেকেন্ডে ১২.৪২ মিটার পাড়ি দিতে পারতেন দৌড়ে। কিন্তু এই রোবট এক সেকেন্ডে ১২.৬৬ মিটার এগোতে পারে। অর্থাৎ ১০০ মিটারের প্রতিযোগিতায় সেরা সময়ের বোল্টকে অনায়াসে হারাতে পারে সুপারম্যান।
স্রেফ দৌড় নয়, একবারে লাফ দিয়ে ২ মিটার পর্যন্ত উঠে যেতে পারে এই রোবট। হাই জাম্পের ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে জাভিয়ের সোতোমায়েরের। ২.৪৫ মিটার লাফিয়েছিলেন তিনি। মহিলাদের ক্ষেত্রে এই রেকর্ড রয়েছে ইয়ারোস্লাভা মাহুচিখের। তিনি লাফিয়েছিলেন ২.১০ মিটার। অর্থাৎ এখনই লাফ দেওয়ার ক্ষেত্রে বিশ্বরেকর্ডধারীদের প্রায় ছুঁয়ে ফেলেছে সুপারম্যান। আগামী দিনে সেই রেকর্ডগুলিও ভেঙে ফেলতে পারে সেই ‘অমানুষ’।
উল্লেখ্য, সম্প্রতি চিনে বেশ পরিচিত হয়ে উঠেছে এই রোবট নির্মাতা সংস্থাটি। ইতিমধ্যেই ৯০৫ মিলিয়ন ডলার আয় করে ফেলেছে তারা। এবার সাংহাইয়ের স্টক এক্সচেঞ্জে পা রাখতে চলেছে ইউনিট্রি। তার আগে সুপারম্যান রোবট তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তারা। প্রায় ১৮ হাজার দুপেয়ে রোবট বানিয়েছে এই সংস্থা। সুপারম্যান রোবটের একটি ভিডিও পোস্ট করেছে তারা।
Chinese humanoid robot named “Superman”, made by Unitree Robotics, surpassed Usain Bolt’s world record (12.42 meters/second) by running at 12.66 m/s (roughly 28.3 miles/h) pic.twitter.com/xobXzUPDI5
— Massimo (@Rainmaker1973) August 18, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পরজন্মে ঠিক ডাক্তার হব’, মা-বাবাকে চিঠি লিখে ‘আত্মঘাতী’ নিট পরীক্ষার্থী!
-
বন্যা রুখতে সরকারের ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, শুভেন্দুর বৈঠকে NCPI সাংসদ মিতালি বাগ
-
চলন্ত ট্রেন থেকে ধাক্কায় মৃত্যু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির, ‘কাক তাড়াচ্ছিলাম’, বললেন অভিযুক্ত
-
পর্দায় এবার ‘জাতির জনক’ মনোজ বাজপেয়ী, গান্ধীর জীবনের কোন একুশ দিনের গল্প বলবে ছবিটি?
-
৫ ঘণ্টা মুখের উপর আস্ত মৌচাক! বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের, দেখুন ভয়ংকর ভিডিও