Vinesh Phogat

ফেডারেশনের ‘চক্রান্তে’র বিরুদ্ধে যুদ্ধ জারি! নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিযোগিতায় নামতে হাজির ভিনেশ

যুদ্ধ থামাবেন না। তা স্পষ্ট জানিয়ে দিলেন ভিনেশ ফোগাট। আর সেই যুদ্ধ জারি রাখতে গোন্ডায় হাজির ভারতীয় কুস্তিগির। ফেডারেশন থেকে ভিনেশের কামব্যাকে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ২১:২১

options
link
ফেডারেশনের ‘চক্রান্তে’র বিরুদ্ধে যুদ্ধ জারি! নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিযোগিতায় নামতে হাজির ভিনেশ
ভিনেশ ফোগাট। ফাইল ছবি।

যুদ্ধ থামাবেন না। তা স্পষ্ট জানিয়ে দিলেন ভিনেশ ফোগাট। আর সেই যুদ্ধ জারি রাখতে গোন্ডায় হাজির ভারতীয় কুস্তিগির। ফেডারেশন থেকে ভিনেশের কামব্যাকে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গোন্ডায় জাতীয় ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে নামা সম্ভব নয়। তবু ভিনেশ জোরগলায় দাবি করছেন, তিনি যে কোনও অপরাধ করেননি, তা প্রমাণ করে দেবেন। এবং ওই প্রতিযোগিতায় নামা থেকে আটকে দেওয়া ফেডারেশনের অন্যায়।

Advertisement

উত্তরপ্রদেশের গোন্ডার টুর্নামেন্টে অংশ নিয়েই প্যারিস অলিম্পিকের পর ম্যাটে ফেরার স্বপ্ন দেখছিলেন ভিনেশ। তবে জাতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে ভিনেশকে ১৫ পাতার একটি নোটিস পাঠানো হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ডোপ-বিরোধী নিয়ম লঙ্ঘন এবং ভারতীয় কুস্তির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৬ সালের ২৬ জুন পর্যন্ত তিনি দেশের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোন্ডা ব্রিজভূষণ সিংয়ের ‘এলাকা’। আর কুস্তি ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন ব্রিজভূষণের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সঞ্জয় সিং। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন ভিনেশ। তারপরই নিষেধাজ্ঞা। ভিনেশ অভিযোগ করেছিলেন, ফেডারেশন ইচ্ছাকৃতভাবেই তাঁর প্রত্যাবর্তনের পথ আটকে দেওয়ার চেষ্টা করছে।

Advertisement

কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও গোন্ডায় নামতে প্রস্তুত ভিনেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গোন্ডায় চলেও এসেছেন। সেই সঙ্গে ফেডারেশনের চিঠির উত্তর দিয়ে জানিয়েছেন, বিশ্ব ডোপবিরোধী সংস্থার নিয়ম অবসর নেওয়া ক্রীড়াবিদের জন্য প্রযোজ্য নয়। গত বছরের জুন মাসেই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংকে প্রত্যাবর্তনের কথা জানিয়েছিলেন। তাই গোন্ডার প্রতিযোগিতায় নামার সব শর্ত তিনি পালন করেছেন। তাঁর আরও বক্তব্য, ফেডারেশন যে ‘হোয়্যারঅ্যাবাউটস’ নিয়মে গাফিলতির কথা বলেছেন, তা ডোপিং-বিরোধী নিয়মের লঙ্ঘন নয়। তাই ফেডারেশন তাঁর কামব্যাকের দিন নিয়ে মিথ্যা রটাচ্ছে। ২০২৬-র ১ জানুয়ারি থেকে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য। মঙ্গলবারই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ফেডারেশনের দাবি, অবসর ভেঙে ফের প্রতিযোগিতায় ফিরতে হলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী ছ’মাস আগে নোটিস দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম মানেননি ভিনেশ। নোটিসে আরও বলা হয়, প্যারিস অলিম্পিকে ওজনজনিত কারণে অযোগ্য ঘোষিত হওয়া, অ্যান্টি-ডোপিং সংক্রান্ত ‘হোয়্যারঅ্যাবাউটস’ নিয়মে গাফিলতি ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে। ২০২৪ সালের মার্চ মাসে জাতীয় দল বাছাইয়ের ট্রায়াল আয়োজন করেছিল সেই সময় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন নিযুক্ত অ্যাড-হক কমিটি। ওই ট্রায়ালে দু’টি পৃথক ওজন বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভিনেশ ফোগাট। এই বিষয়টিকেও নিয়মভঙ্গের আওতায় এনে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। ভিনেশ জানিয়েছেন, ১৪ মে’র মধ্যে এর পূর্ণ ব্যাখ্যা দেবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.