সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুসময় বলে সুসময়!
ব্যাট হাতে দুরন্ত ছন্দে৷ তাঁর বিস্ফোরক ফর্মের সামনে পড়ে হালে পানি পাচ্ছে না প্রতিপক্ষ৷
এ তো গেল বাইশ গজের প্রতিবেদন৷ আর মাঠের বাইরে? সেখানেও শুরু হয়ে গিয়েছে ‘বিরাট রাজ’৷ বিপণন জগতের সেরা ক্রীড়াবিদদের তালিকায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি৷
এ তো গেল তালিকার খবর৷ আসল খবরটা হল, বিরাট বিপনণ জগতে পিছনে ফেলে দিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ, বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি, ব্রাজিলিয়ান তারকা নেমারকেও৷
এই তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ক্রীড়াপত্রিকা ‘স্পোর্টসপ্রো’৷ তারা সম্প্রতি বিশ্বের সেরা ক্রীড়াবিদদের নিয়ে একটি অনুসন্ধান চালিয়েছিল৷ বিপণন জগতে বা বিজ্ঞাপনে কাদের চাহিদা সবথেকে বেশি তা জানার জন্য৷ দেখা গিয়েছে, এই তালিকায় সবার উপরে রয়েছেন এনবিএ তারকা স্টিফেন কারি৷ দ্বিতীয় স্থানে রয়েছেন জুভেন্টাসের পল পোগবা এবং তিন নম্বরে ভারত অধিনায়ক বিরাট৷ চতুর্থ স্থানে রয়েছেন গল্ফ তারকা জর্ডন স্পিয়েথ৷
জকোভিচ রয়েছেন ২৩ নম্বরে৷ মেসি আরও পিছনে (২৭)৷ জামাইকান বিদ্যুৎ স্প্রিন্ট কিং উসেইন বোল্ট রয়েছেন আরও পিছনে (৩১)৷ তবে প্রথম পঞ্চাশের তালিকায় আরও একজন ভারতীয় ক্রীড়াবিদের নাম রয়েছে৷ তিনি সানিয়া মির্জা৷
বহুজাতিক কোম্পানিগুলি কোন কোন ক্রীড়াবিদদের উপর তাদের পণ্য বিক্রয়ের জন্য আস্থা রাখছে, কেন রাখছেন, এই ব্যাপারেও সমীক্ষা চালানে হয়৷ দেখা গিয়েছে, কোম্পানিগুলি বয়সের উপর জোর দিচ্ছে বেশি৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না