জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

টি-২০ দলে কোহলির সতীর্থের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ০৫:০৯

options
link
জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর থেকে ভারতের আন্তর্জাতিক টি-২০ দলে সুযোগ পাওয়া প্রথম খেলোয়াড় পারভেজ রসুলের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। তিনি নাকি ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন।

Advertisement

দেখুন ভিডিও:

Advertisement

 

Advertisement

গতকাল, ২৬ জানুয়ারি কানপুরে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচের আগের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তিনি নাকি চুইংগাম চিবোচ্ছিলেন। জাতীয় টেলিভিশনে সেই ছবি ধরা পড়ার পরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। কেউ কেউ বলছেন, জাতীয় সঙ্গীত চলাকালীন রসুল চুপ করে থাকলেও এত কথা উঠত না। কিন্তু বিরাট কোহলি, যুবরাজ সিংরা যখন জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাচ্ছেন, তখন স্রেফ অবজ্ঞাভরে চুইংগাম চিবিয়ে কী কোনও বার্তা দিতে চাইলেন এই কাশ্মীরি অফস্পিনার?

টুইটারে রসুলকে নিশানা করে আছড়ে পড়েছে নিন্দার ঝড়। পড়ুন-

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.