সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূলত যুদ্ধ শুরু হয়েছিল তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে৷ তিনি কার? সেই নিয়ে তুলকালাম লেগেছিল৷ এমনকী, দুই রাজ্যের সরকারের পক্ষ থেকে পি ভি সিন্ধুকে রীতিমতো প্রতিযোগিতা করে পুরস্কার দেওয়ার ধুম পড়েছিল৷ বলাবাহুল্য, সেই টানাপোড়েনে শেষ পর্যন্ত লাভ হল ভারতীয় ব্যাডমিন্টন তারকারই৷ এবার তেলেঙ্গানা সরকার কথা রাখল৷ সিন্ধুকে তাঁরা প্রায় ৮৩৭ বর্গ মিটার জমি দিল পুরস্কার হিসাবে৷
হায়দরাবাদের শেইকপেট গ্রামে প্রস্তাবিত জমি পেলেন ওলিম্পিকে রুপোজয়ী শাটলার৷ তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর ওই জমি সিন্ধুর জন্য বাছা হয়েছে৷ ওলিম্পিকে পদক জয়ের নিরিখে এই পুরস্কার হয়তো সামান্য৷ তবে ভবিষ্যতে আমরা সব সময় ওর পাশে থাকার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ৷” রিওতে রুপো জয়ের পরই সিন্ধু রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছিলেন৷ এছাড়া রাজ্য সরকারের তরফে তাঁকে হায়দরাবাদে জমি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল৷ এছাড়া ভবিষ্যতে ব্যাডমিন্টন অ্যাকাডেমি গড়তে চাইলে সবরকম সাহায্য পাবেন, এমন আশ্বাসও দেওয়া হয়েছিল সরকারের তরফে৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!