সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর ১৯ আগস্ট দিনটা চোখের সামনে আজও ভাসে৷ সেদিন হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষরক্ষা হয়নি৷ তাই অলিম্পিকের সোনাটা ক্যারোলিনা মারিনকে দিয়ে নিজে রুপোর পদকই গলায় ঝুলিয়ে ছিলেন৷ দিন গুণছিলেন কবে এই হারের বদলা নেবেন৷ শুক্রবার অপেক্ষার অবসান ঘটল৷ পরাজয়ের ক্ষতে মলম লাগাতে সফল হলেন পি ভি সিন্ধু৷ দুবাইয়ে বিশ্ব সুপার সিরিজ ফাইনালসে স্প্যানিশ শাটলারকে উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷
রিও অলিম্পিকের পর এদিন প্রথমবার দুবাইয়ের কোর্টে সাক্ষাৎ ঘটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম দুই সেরা শাটলারের৷ দুর্দান্ত ফর্মে থাকা হায়দরাবাদি সিন্ধুর বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য মুখিয়ে ছিলেন ক্যারোলিনাও৷ কিন্তু ভেবেছিলেন কি এমনটা হবে? ওলিম্পিকের মঞ্চে যে সিন্ধুকে হারাতে বেশ কসরত করতে হয়েছিল, সুপার সিরিজ ফাইনালসের শেষ আটে সেই সিন্ধুই যেন হাসতে হাসতে জিতে গেলেন৷ বিশ্বের দু’নম্বর ক্যারোলিনাকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন তিনি৷ সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-১৭, ২১-১৩৷ আর সেই সঙ্গে পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে৷
গত মাসেই প্রথমবার চিন ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু৷ হংকং ওপেনের ফাইনালে উঠে কেরিয়ারের দ্বিতীয় সুপার সিরিজ জেতার দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিলেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ এবার দুবাইয়ে ট্রফি ঘরে তুলেই মরশুম শেষ করতে চান অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় তারকা৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!