সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অ্যাথলিট বা ক্রীড়াবিদ এক না এক দিন ওলিম্পিকের মঞ্চে পারফর্ম করার স্বপ্ন দেখেন৷ কারও স্বপ্ন সার্থক হয়, আর কারও অধরা থেকে যায়৷ আসন্ন রিও ওলিম্পিকে দেশের মুখ উজ্জ্বল করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা৷ বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পদকজয়ী ভারতীয়দের এবার বিশেষ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল ক্রীড়ামন্ত্রক৷ মঙ্গলবারই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়, আসন্ন ওলিম্পিকে যাঁরা পদক জিতবেন তাঁদের নাম রাজীব খেলরত্ন ও অর্জুন পুরস্কারের জন্য বিবেচনা করা হবে৷
রিওতে ব্যক্তিগত ইভেন্টে যে ভারতীয় ক্রীড়াবিদ পদক জিতবেন, তিনি যদি আগে রাজীব খেলরত্ন সম্মানে ভূষিত না হয়ে থাকেন, তবে তাঁর নাম সেই পুরস্কারের জন্য সুপারিশ করা হবে৷ দলগত বিভাগে খেলোয়াড়রা ঝুলিতে পদক ভরতে পারলে তাঁদের নামও অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করবে ক্রীড়ামন্ত্রক৷ সেক্ষেত্রে কোনও খেলোয়াড় ক’টা গোল করেছেন বা ক’টা গোল হজম হওয়া থেকে দলকে বাঁচিয়েছেন, সেই বিষয়গুলি মাথায় রেখে তাঁদের নাম বেছে নেওয়া হবে৷
ক্রীড়ামন্ত্রকের এই পদক্ষেপ ক্রীড়াবিদদের ওলিম্পিকে পদক জিততে আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছে ক্রীড়ামহল৷ পাশাপাশি ওলিম্পিক শেষ হওয়ার পরই নিজেদের নাম বিশেষ সম্মানের তালিকায় দেখতে পাবেন খেলোয়াড়রা৷ ফলে পদক জয়ের পর এক বছর অপেক্ষা করে থাকতে হবে না তাঁদের৷
সর্বশেষ খবর
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ