নাদালকে হারিয়ে সাংহাই ওপেন জিতলেন ‘রাজা’ রজার

২০১৭ সালে একবারের জন্যও সুইস তারকাকে হারাতে পারলেন না রাফা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৭, ১১:২৯

options
link
নাদালকে হারিয়ে সাংহাই ওপেন জিতলেন ‘রাজা’ রজার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের দু’জনের লড়াইকে টেনিস দুনিয়ার অন্যতম সেরা যুদ্ধ আখ্যা দেওয়া হয়। বয়স হয়েছে, তবুও দুই তারকার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকুও। ফের তা প্রমাণ হল সাংহাই ওপেনে। শেষপর্যন্ত অবশ্য হারতে হয় একজনকেই। আর এবারও ‘ফেড এক্স’-র কাছে পরাজিত হলেন রাফা। স্ট্রেট সেটে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারালেন রজার ফেডেরার। খেলার ফল সুইস তারকার পক্ষে ৬-৪, ৬-৩। এটি তাঁর দ্বিতীয় সাংহাই ওপেন খেতাব।

Advertisement

[ক্রোমার গোলে দশম সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান]

ম্যাচের শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল প্রবল উত্তেজনা। আর দুই তারকার খেলা বলতে গেলে উপভোগও করলেন উপস্থিত দর্শকরা। এই ম্যাচের আগে পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে জয়ের দিক থেকে ২৩-১৪ ব্যবধানে এগিয়ে ছিলেন রাফা। কিন্ত ২০১৭ সালে রজারকে একবারের জন্যও হারাতে পারেননি স্প্যানিশ তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল বা মিয়ামি মাস্টার্সের ফাইনাল হোক কিংবা ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের শেষ লড়াই হোক- সুইস তারকার কাছে হেরেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এদিনও ঘটল না তার ব্যতিক্রম। ম্যাচের শুরু থেকেই খেলার রাশ নিজের হাতে নিয়ে নেন ফেডেরার। প্রথম সেটে ৬-৪ ফলে জেতার পর দ্বিতীয় সেটেও নিজের প্রিয় প্রতিদ্বন্দ্বী রাফাকে ম্যাচে ফিরতে দেননি তিনি। ওই সেটটি জেতেন ৬-৩ ফলে। সবমিলিয়ে মাত্র ৭২ মিনিটে শেষ হয়ে যায় সাংহাই ওপেনের ফাইনাল।

Advertisement

[নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও সুযোগ পেলেন না যুবরাজ-রায়না]

এই নিয়ে কেরিয়ারে ৯৪টি খেতাব জিতলেন সুইস কিংবদন্তি। ওপেন যুগে খেতাব জেতার দৌড়ে তাঁর সামনে এখন শুধু আমেরিকার জিমি কোনর্স(১০৯)। সাংহাই ওপেন জেতায় সবমিলিয়ে চলতি বছরে ছ’টি খেতাব জিতলেন রজার ফেডেরার। ম্যাচের পর অবশ্য নাদালের উদ্দেশে বলেন, ‘তোমার সঙ্গে ফের খেলতে পেরে খুব ভাল লাগছে রাফা।’ সেই সঙ্গে বলেন, ‘এখন বাড়ি গিয়ে আরও অনুশীলন করব। হয়ত বাসেল কিংবা প্যারিসে খেলব, বা কোনওটাতেই অংশ নেব না। কারণ এখন আমার মূল লক্ষ্যই হল আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিত অব এটিপি ট্যুর ফাইনাল।’ ফের একবার ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাবেন? এই প্রশ্নের উত্তরে রজারের জবাব, ‘শীর্ষে হয়ত যেতে পারব না। তবে এভাবে খেলতে থাকলে কে বলতে পারে, হয়ত ফের একবার এক নম্বর আসন ফিরে পেতে পারি।’

Advertisement

[বিশ্বকাপে স্বপ্নের ফর্ম, ভারতীয় গোলকিপার ধীরাজকে বিদেশে খেলার প্রস্তাব]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.