সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় কবে আসছে তাঁর বায়োপিক? এই কৌতূহলে দিন গুনছিলেন ভক্তরা৷ অবশেষে অগণিত ফ্যানদের কৌতূহল দূর করলেন স্বয়ং শচীন তেণ্ডুলকর৷ বড়পর্দায় নিজের আত্মজীবনী মুক্তি পাওয়ার দিন ঘোষণা করলেন মাস্টার ব্লাস্টার৷
(বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি)
বক্সঅফিসে দারুণ ব্যবসা করেছে মহেন্দ্র সিং ধোনির আত্মজীবনী ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷’ প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনকে নিয়েও বলিউডে তৈরি হয়েছিল ‘আজহার’৷ এবার ছবির মধ্যে দিয়ে সিনেপ্রেমীরা শচীনের জীবনকে ফিরে দেখার সুযোগ পাবেন৷ ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’-এর টিজার ইতিমধ্যেই ভক্তদের মন ছুঁয়েছে৷ টিজারটি মুক্তি পাওয়ার পর থেকেই শচীনভক্তরা সিনেমা হলে যাওয়ার দিন গুনতে শুরু করে দিয়েছেন৷ সোমবার ক্রিকেট ঈশ্বর জানিয়ে দিলেন, আর মাস তিনেকের অপেক্ষা৷ চলতি বছর ২৬ মে মুক্তি পাবে ছবিটি৷ এদিন টুইটারে নিজের ছবির পোস্টার পোস্ট করে শচীন লেখেন, ‘বেশ কিছু দিন ধরে সবাই প্রশ্ন করছেন কবে ছবিটি মুক্তি পাবে৷ ক্যালেন্ডারে দিনটা দাগ দিয়ে রাখুন৷ ২৬ মে বড়পর্দায় আসছে আমার বায়োপিক৷’
The answer to the question that everyone’s asking me is here. Mark your calendars and save the date. @SachinTheFilm releases 26.05.17 pic.twitter.com/aS0FGNjGKY
Advertisement— sachin tendulkar (@sachin_rt) February 13, 2017
বায়োপিকের টিজারে দেখা গিয়েছিল স্বয়ং মাস্টার ব্লাস্টারকে৷ তাঁর ছোটবেলার নানা অজানা কাহিনি থেকে ক্রিকেট ঈশ্বর হয়ে ওঠার সফর তুলে ধরেছেন পরিচালক জেমস এর্সকিন৷ ছবির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান৷ মুক্তির আগেই ছবিটি নিয়ে যেভাবে মাতামাতি হচ্ছে, তাতে শচীনের বায়োপিক যে সুপারহিট হবে তা আন্দাজ করা যেতেই পারে৷
(মুসলিম হয়েও কেন ভারতের হয়ে খেলেন? ইরফানকে প্রশ্ন পাক কন্যার)
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র