সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রতিরোধ্য ক্যারোলিনা মারিন৷ ভারতের মাটিতে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলছেন তিনি৷ অথচ ভারতের সেরা ব্যাডমিন্টন তারকারাও তাঁকে রুখতে পারছেন না৷ বছরের প্রথম দিনই রিও অলিম্পিকে রুপো জয়ী পি ভি সিন্ধু হার মেনেছিলেন৷ সোমবার মারিনের কাছে পরাস্ত হলেন সাইনা নেহওয়াল৷
প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে (পিবিএল) এদিন আওয়াধে ওয়ারিয়র্সের হয়ে কোর্টে নেমেছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর সাইনা৷ লক্ষ্য ছিল একটাই৷ মারিনকে মাটি ধরিয়ে হায়দরাবাদকে চাপে ফেলা৷ কিন্তু বাস্তবে তেমনটা হল না৷ সিন্ধুর বিরুদ্ধে জিততে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছিল স্প্যানিশ শাটলারকে৷ কিন্তু সাইনাকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন তিনি৷ মারিনের পক্ষে খেলার ফল ১৫-১৪, ১১-৫৷
পিবিএল-এর প্রথম দিন সিন্ধুর চেন্নাইকে ৪-৩ ব্যবধানে হারিয়ে স্বস্তিজনক জায়গায় রয়েছে মারিনের হায়দরাবাদ৷ এদিন তিনি হারিয়ে দিলেন সাইনাকে৷ চোট সারিয়ে কোর্টে ফেরার পর থেকে নিজের সেরা ফর্মে পাওয়া যায়নি হায়দরাবাদি শাটলারকে৷ নতুন বছরে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া তিনি৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা