সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউএস ওপেনে ভারতীয়দের লড়াই শেষ৷ মহিলা ডাবলসের শেষ আটে হারলেন সানিয়া মির্জা ও তাঁর পার্টনার বার্বোরা স্ট্রাইকোভা৷ টুর্নামেন্টের শীর্ষ বাছাইয়ের কাছে মঙ্গলবার স্ট্রেট সেটে উড়ে যায় স্ট্রাইকোভা-মির্জা জুটি৷ প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করলেও দ্বিতীয় সেটে মুখ থুবড়ে পড়েন ইন্দো-চেক জুটি৷ ক্যারোলিন ও ক্রিস্টিনার পক্ষে ম্যাচের ফল ৬-৭ (৩), ১-৬৷
এদিকে, ইউএস ওপেনের সেমিফাইনালে চলে গেলেন নোভাক জকোভিচ৷ অথচ এখনও পর্যন্ত দু’টো পুরো ম্যাচ খেলেছেন৷ কোনওটাতে ওয়াকওভার, আবার কখনও প্রতিপক্ষ চোট পেয়ে ম্যাচ ছেড়ে দিয়েছেন৷ মঙ্গলবার শেষ আটের ম্যাচেও ঠিক তাই হয়৷ সঙ্গা যেমন তৃতীয় সেটে নামতেই পারলেন না৷ অবশ্য তখন জকোভিচ এগিয়েই ছিলেন৷ দ্বিতীয় সেটে ৫-২ পিছিয়ে থাকার সময়ই চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান ফরাসি খেলোয়াড়৷ তারপর টেপ বেঁধে কোর্টে নামলেও বেশিক্ষণ থাকতে পারলেন না৷
জকোভিচ নিজেও বলছেন, “এতদিন গ্র্যান্ড স্লামে খেলছি৷ এরকম ঘটনা কোনওদিন ঘটেনি৷ একটা ম্যাচে ওয়াকওভার৷ কয়েকটা ম্যাচ পুরো খেলতেও হল না৷” সেমিফাইনালে আরও এক ফরাসি তারকার সামনে জকোভিচ৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?