সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম বদলাল সন্তোষ ট্রফির (Santosh Trophy)। এবার থেকে এই প্রতিযোগিতার নাম ফিফা সন্তোষ ট্রফি (FIFA Santosh Trophy)। ফাইনালে উপস্থিত থাকার কথা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর (Gianni Infantino)।
এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একজিকিউটিভ কমিটি আলোচনায় বসেছিল। প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেছেন, ”ফিফার সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি আমরা, এবার থেকে সন্তোষ ট্রফির নাম হবে ফিফা সন্তোষ ট্রফি। ফিফার আধিকারিকরা অরুণাচল প্রদেশের আধিকারিকদের সঙ্গে টুর্নামেন্ট আয়োজন নিয়ে কথা বলবেন।”
[আরও পড়ুন: ঘরে ও বাইরে বিপর্যস্ত পাক ক্রিকেট, বিশ্বকাপের মধ্যেই ইনজামামের পদত্যাগপত্র গ্রহণ পিসিবি-র]
সন্তোষ ট্রফির ফাইনাল হবে মার্চের ৯ অথবা ১০। ফাইনালে উপস্থিত থাকতে পারেন ইনফ্যান্টিনো। চলতি মাসের শেষের দিকে ভারতে আসার কথা বিখ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গারের। তাঁর আগমন ভারতের ইয়ুথ ডেভেলপমেন্ট অধ্যায়ে নতুন পাতা যোগ করবে।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?