সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ হাত মুঝে দে দে ঠাকুর- গব্বরের মুখের এ কথা সারা দেশের মানুষ জানেন৷ কিন্তু এ দেশের অন্তত একজনের জন্য সে কথা বদলে ফেলতে হত গব্বরকে৷ আর সে কথা জানেন শুধু শেহবাগ, দেশবাসীকে শোনালেন কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণের জন্মদিনে৷
জন্মদিনের শুভেচ্ছা জানানোও যে কত ‘হটকে’ হতে পারে তার একের পর এক নমুনা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন শেহবাগ৷ ঠিক যেভাবে ব্যাট ঘোরানোয় বানচাল করে দিতেন বোলারদের সব হিসেবনিকেশ, সেভাবেই নেটিজেনদের ভাবনাচিন্তার সীমানা পেরিয়ে ছক্কা হাঁকান এক একটি টুইটেও৷ ভিভিএস লক্ষ্মণের জন্মদিনে সেরকমই এক মাস্টারস্ট্রোকে তিনি টেনে আনলেন শোলে ও গব্বরের প্রসঙ্গ৷ হ্যাঁ, একমাত্র লক্ষ্মণ যদি শোলে-তে থাকতেন, তাহলে গব্বর বোধহয় শুধু তাঁর কবজিটাই চাইত৷ এমনটাই মত শেহবাগের৷ আর তা যে একটুও বাড়াবাড়ি নয়, তা জানে সারা দেশবাসী৷ ক্রিকেটে কবজির মোচড়ও যে শিল্প হয়ে উঠতে পারে তা প্রমাণ করে দিয়েছিলেন এই হায়দরাবাদি ব্যাটসম্যান৷ আর তাই জন্মদিনে সেই কবজিকেই কুর্নিশ জানালেন শেহবাগ৷ তবে চিরাচরিত ঢঙে নয়, একেবারে শেহবাগি কায়দাতেই৷
Happy Birthday @VVSLaxman281 .
If Vanigurappa Venkata Sai ji was in Sholay,Gabbar would have said “Yeh kalaai (wrist) humka dede Laxman” pic.twitter.com/uuQ6RrZM4n— Virender Sehwag (@virendersehwag) November 1, 2016
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু