Mohun Bagan

‘অঞ্জনকাকু থাকলে আমাকেই সচিব পদে চাইতেন’, ‘অভিভাবক’কে আজও মিস করেন সৃঞ্জয়

'টুটু বোস-অঞ্জন মিত্রর বন্ধুত্ব ভারতীয় ফুটবলে মোহনবাগানকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল', বলছেন সৃঞ্জয় বোস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৫, ১৬:২৭

options
link
‘অঞ্জনকাকু থাকলে আমাকেই সচিব পদে চাইতেন’, ‘অভিভাবক’কে আজও মিস করেন সৃঞ্জয়
অতীতের অ্যালবাম থেকে: অঞ্জন মিত্রের সঙ্গে স্বপনসাধন (টুটু) বোস ও সৃঞ্জয় বোস।

স্টাফ রিপোর্টার: মোহনবাগান (Mohun Bagan) নির্বাচনের প্রচারে নেমে প্রতিটি মুহূর্তে নিজের অঞ্জনকাকুকে মিস করছেন সৃঞ্জয় বোস।

Advertisement

এদিন নির্বাচনী প্রচারের মাঝে এক ঘরোয়া আলোচনায় নিজের সমর্থকদের সামনে বারবার করে নিজের ‘অঞ্জনকাকুর’ প্রসঙ্গ তোলেন সৃঞ্জয়। ঘুরেফিরে আসে পুরনো দিনের প্রসঙ্গ। সৃঞ্জয় বলেন, “টুটু বোস-অঞ্জন মিত্রর বন্ধুত্ব ভারতীয় ফুটবলে মোহনবাগানকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। ময়দানে মিথ তৈরি করে দিয়েছিলেন এঁরা। টুটু বোসের নেতৃত্বে সব সময় যোগ্য সঙ্গত করে গিয়েছেন অঞ্জনকাকু। ফলে সবুজ-মেরুনে এঁদের অবদান কখনও ভোলার নয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে মোহনবাগান। শহরের বিভিন্ন প্রান্তে সৃঞ্জয় বোসের প্রচারকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহের ঢল। সেখানেই নির্বাচনী প্রচারের ফাঁকে এক আলোচনায় সৃঞ্জয় বোস বলেন, “অঞ্জনকাকু ছিলেন আমার অভিভাবক। তাঁর আশীর্বাদ সব সময় আমার সঙ্গে রয়েছে।”

Advertisement

ঘরোয়া আলোচনায় সৃঞ্জয় বোস যখন প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে মিস করার কথা বলছিলেন, সেই সময় পাশে বসা শিশির ঘোষ সেই পুরনো দিনের কথা মনে করে বলছিলেন, “বাইরে খেলতে গেলে আমরা যখন অঞ্জনদার সঙ্গে আড্ডার মুডে থাকতাম, সৃঞ্জয়কে দেখিয়ে অঞ্জনদা সব সময় আমাদের বলতেন, টুটুদা আর তাঁর পরে সৃঞ্জয়কেই মোহনবাগানের হাল ধরতে হবে। আজ তিনি থাকলে সৃঞ্জয়কেই আশীর্বাদ করতেন।”

সৃঞ্জয় বোস বলছিলেন, “মোহনবাগান ক্লাব পরিচালনা ছোট বেলা থেকে পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখেছি। বড় হয়ে ক্লাব পরিচালনায় এলেও, ছোট থেকে দেখে বড় হয়েছি, মোহনবাগান ক্লাব কীভাবে পরিচালনা হয়। বাবাইয়ের থেকে যেরকম মোহনবাগান ক্লাব পরিচালনা শিখেছি, সেরকম অঞ্জনকাকু প্রতি মুহূর্তে আমাকে শিখিয়েছেন কীভাবে ক্লাবকে সাফল্যর পথে নিয়ে যেতে হয়। ২০১৯-এ সচিবের চেয়ারে বসে অঞ্জনকাকুদের দেখানো পথেই সাফল্যের পথে চলেছি। সেই সময়েই ক্লাবে আই লিগের পাশাপাশি এসেছে ক্রিকেটে ত্রিমুকুটও। ফলে আমার সাফল্যর পথে অঞ্জনকাকুর অবদান কখনও অস্বীকার করতে পারব না।”

শিশির ঘোষ বলছিলেন, “সৃঞ্জয় বোস যে তার প্রিয় অঞ্জনকাকুকে এখনও কতটা মনে রেখেছে, তার প্রমাণ অঞ্জন মিত্রর নামে রক্তদান শিবির আয়োজন করা। কারণ, সৃঞ্জয় মনে করে, কর্মকর্তা হিসাবে সাফল্যর পথে চলার জন্য যা কিছু শিখেছে, সবই টুটুদা, অঞ্জনদার থেকেই শিখেছে। ফলে প্রতি মুহূর্তে সৃঞ্জয় যে তার প্রিয় অঞ্জনকাকুকে মিস করবে, এটাই স্বাভাবিক।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.