সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’, মোহনবাগান সদস্য সমর্থকদের হৃদয়ের কথা ভাষা খুঁজে পেয়েছিল তাঁর লেখা গানে৷ ক্লাবের যেকোনও অনুষ্ঠান কিংবা সাফল্যের উদযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ ‘এগারো’ ছবির গানটি৷ সোমবার প্রয়াত হলেন সেই ‘আমাদের সূর্য মেরুন’ গানের স্রষ্টা সুমন্ত চৌধুরি৷
[ডার্বির আগে মোহন-ইস্ট সমর্থকদের বিশেষ বার্তা ব্যারেটোর]
দেশ তখন পরাধীন৷ ১৯১১ সালে খালি পায়ে খেলে ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দিয়েছিলেন এগারোজন বাঙালি ফুটবলার৷ প্রথম ভারতীয় ক্লাব হিসেবে শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান৷ আর এই ঘটনা যে শুধু ভারতীয় খেলাধূলার ইতিহাসে স্মরণীয়, তা কিন্তু নয়৷ মোহনবাগান শিল্ডজয় তুমুল আলোড়ন ফেলেছিলেন ব্রিটিশশাসিত ভারতেও৷ ইংরেজদেরও যে হারানো যায়, এই বিশ্বাস জন্মছিল দেশবাসীর মনে৷ বিপদ বুঝে ১৯১১ সালে পরাধীন দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা৷ স্বাধীনতার জন্য অবশ্য অপেক্ষা করতে হয়েছিল আরও তিন দশক৷ ১৯৪৭ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভারত৷

মোহনবাগানের সেই ঐতিহাসিক কীর্তিকে সেলুলয়েডে তুলে ধরেছিলেন পরিচালক অরুণ রায়৷ ২০১১ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘এগারো’৷ ছবিতে বেশ কয়েকটি গানও ছিল৷ তেমনই একটি গান ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’৷ ছবিটি বক্স অফিসে সেভাবে দাগ কাটতে না পারলেও, ওই গানটি তুমুল জনপ্রিয়তা পায়৷ গ্যালারিতে বসে এখনও মোহনবাগান সমর্থকদের এই গানটি গাইতে শোনা যায়৷ জনপ্রিয়তা এতটাই যে, কেউ কেউ এই গানটিকে মোহনগীতিও বলেন৷ তাঁর লেখা গান হয়তো এভাবেই মোহনবাগান সমর্থকদের মধ্যে বেঁচে থাকবে৷ কিন্তু, চলে গেলেন গানটির রচয়িতা সুমন্ত চৌধুরি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে৷ মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে ছবি-সহ পোস্ট দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মোহনবাগান সমর্থকরা৷
[ বিয়ের থিম মোহনবাগান, প্রিয় ক্লাবকে অভিনব শ্রদ্ধা সমর্থকের
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ