সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড আর ক্রিকেট, আইপিএলের যুগে সব মিলেমিশে একাকার। অনেক বলিউড তারকাকেই এখন ক্রিকেট মাঠে দর্শকের ভূমিকায় দেখা যায়। আবার মহেন্দ্র সিং ধোনি, শচীন তেণ্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনের মতো ক্রিকেটারদের জীবনী নিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও এখন বলিউডের তারকাদের সম্পর্ক বেশ গভীর। তবে অন্যান্য তারকাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বোধহয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। ‘চিকু’-র ভরপুর প্রশংসাও শোনা গেল এক বলিউড অভিনেত্রীর মুখে। না বিরাটের বান্ধবী অনুষ্কা শর্মা নন। ইনি করিনা কাপুর খান। বৃহস্পতিবার ৩৭ বছরে পা দেওয়া করিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভরপুর প্রশংসা করলেন ভারত অধিনায়কের।

[ফের কলঙ্কিত পাক ক্রিকেট, স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত খালিদ]
গোটা দেশে জনপ্রিয়তার নিরিখে প্রথম দশেই থাকবেন বিরাট কোহলি। এছাড়া শচীন তেণ্ডুলকরের অবসর পরবর্তী সময়ে ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন বিরাট। তাই করিনার কাছে শচীনের মতোই প্রতিভাবান কোহলি। বেবোর কথায়, ‘বিরাটের খেলা আমার খুব ভাল লাগে। ও আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়।’ এরপরই শচীনের সঙ্গে তুলনার প্রসঙ্গে বলেন, ‘বিরাটকে কি পরবর্তী শচীন বলা যায় না? যেখানে ওর জন্যই আমরা পরপর বহু ম্যাচ জিতছি।’
[বিশ্বচ্যাম্পিয়ন ওকুহারার কাছে হেরে জাপান ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু]
এর আগে আরেক বলিউড অভিনেত্রী দিশা পাটানিও বিরাটের সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অবশ্য ক্রিকেটের প্রতি করিনার প্রেম নতুন নয়। এর আগে তিনি ও তাঁর স্বামী সইফ আলি খান আইপিএলে দল কিনতে চেয়েছিলেন। যদিও পরে তাঁরা সেই পরিকল্পনা থেকে সরে আসেন। এছাড়া করিনা-সইফের সঙ্গে ক্রিকেটের আলাদা একটি সম্পর্ক রয়েছে। সইফের বাবা ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মনসুর আলি খান পতৌদি। দেশের জার্সি গায়ে খেলেছিলেন ৪৬টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ৪০টিতে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ছেলে তৈমুরকেও দাদু মনসুর আলি খানের মতো বানাতে চান করিনা।
[ডার্বির আগে সৌজন্য, বাগান তাঁবুতে গিয়ে হামলার নিন্দা ইস্টবেঙ্গল কর্তাদের]
সর্বশেষ খবর
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রোল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের
-
‘ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি’, রাজ্যের সব স্কুলে ‘সংস্কৃত দিবস’ পালনের নির্দেশ স্কুলশিক্ষা দপ্তরের
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত
-
ঘুমের মধ্যেই লোহার রডে এফোঁড় ওফোঁড়! তেলেঙ্গানায় বাস দুর্ঘটনায় মৃত ৬
-
যাদবপুরের পর এবার ছাত্র সংঘর্ষ বারাসত বিশ্ববিদ্যালয়ে, ‘টিএমসিপির জঙ্গিপনা’, অভিযোগ এবিভিপির